সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতিতে নাম জড়ানোর পর থেকে স্বস্তিতে নেই জ্যাকুলিন ফার্নান্দেজ। এই মামলার চার্জশিটেও তাঁর নাম উঠেছে। গত বছরজুড়েই আদালতে দৌড়ঝাঁপ করতে হয়েছে তাঁকে। এই ধারা অব্যাহত রয়েছে চলতি বছরও।
সম্প্রতি দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজির হয়েছিলেন জ্যাকুলিন। সেখানে তিনি বলেছেন, ‘সুকেশ আমার আবেগ নিয়ে খেলেছে। আমার জীবনকে নরক বানিয়ে তুলেছে সে। আমাকে বিভ্রান্ত করেছে এবং আমার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে।’
পিঙ্কি ইরানি নামের এক ব্যক্তির মাধ্যমে সুকেশের সঙ্গে পরিচয় হয় জ্যাকুলিনের। তা উল্লেখ করে জবানবন্দিতে তিনি জানান, ‘নিজেকে সান টিভির মালিক ও জয়ললিতার আত্মীয় বলে পরিচয় দিয়েছিল সুকেশ। বলেছিল, সে আমার অনুরাগী এবং আমার দক্ষিণী সিনেমায় কাজ করা উচিত। দিনে প্রায় তিনবার ভিডিওকলে কথা বলত সে। নিজেকে শেখর বলে পরিচয় দিয়েছিল, ওর অপরাধমূলক কাজকর্ম জানতে পারার পর আমি জানতে পারি ওর আসল নাম সুকেশ।’
জ্যাকুলিন আরও দাবি করেন, ৮ আগস্ট ২০২১-এর পর তাঁর আর সুকেশের সঙ্গে কথা হয়নি।
সরকারি কর্মকর্তা সেজে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা মারিয়া পল। গ্রেপ্তারের পর সুকেশের সঙ্গে জ্যাকুলিনের ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ্যে আসে।
ব্যক্তিজীবন নিয়ে ঝামেলার মধ্যে থাকলেও অভিনয়ে নিয়মিত ছিলেন জ্যাকুলিন। সর্বশেষ তাঁকে দেখা গেছে রোহিত শেঠি পরিচালিত ‘সার্কাস’ সিনেমায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫