
সফটওয়্যার, হার্ডওয়্যারসহ সুনির্দিষ্ট কিছু পণ্য রপ্তানি এবং ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের জন্য ৪ শতাংশ হারে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের রপ্তানি বাণিজ্য উৎসাহিত করার লক্ষ্যে চলতি অর্থবছরের শেষ দিন পর্যন্ত এ সুবিধা দেওয়া হবে।
তবে প্রণোদনার জন্য কিছু শর্ত আরোপ করে গতকাল একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এসব নির্দেশনা বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, আইটিইএস (ইনফরমেশন টেকনোলজি ইনাবেল সার্ভিসেস), সফটওয়্যার ও হার্ডওয়্যার রপ্তানির বিপরীতে আয় দেশে আসতে হবে বৈধ চ্যানেলে। আর ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের জন্য রপ্তানি ভর্তুকি পেতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের নির্ধারিত ৫৫টি অনলাইন মার্কেট প্লেস থেকে অর্জিত আয় দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫