দর্শক পর্দায় সিনেমা উপভোগ করেন। কিন্তু নির্মাণের পেছনও থাকে কত গল্প। ঘটে নতুন নতুন ঘটনা। সিনেমার পেছনের সেসব গল্প নিয়ে ওয়েব ফিল্ম বানাচ্ছেন রায়হান রাফি, নাম ‘সাত নাম্বার ফ্লোর’। এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন তমা মির্জা।
তমা এই পরিচালকের সিরিজ ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ এবং ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নামের ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। জিতেছেন বেশ কিছু পুরস্কার। তমা জানালেন, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে তিনি অভিনয় করেছিলেন পাখি চরিত্রে। এই ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন পাখি চরিত্রে। তমা বলেন, ‘এমন চরিত্রে আমাকে আগে কেউ দেখেননি। অনেক শেড আছে এই চরিত্রে। একটা আইটেম গানেও পারফর্ম করেছি।’
চরকি প্রযোজিত ওয়েব ফিল্মটিতে বিশেষ চমক হিসেবে থাকছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শুটিং প্রায় শেষের দিকে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ওয়েব কনটেন্টে কাজ করছেন জয়। আরও অভিনয় করছেন নায়িকা বুবলী, মডেল রাজ, সুমন আনোয়ার প্রমুখ। রাজের এটি প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি এখন পরিচিত মুখ।
জানা যায়, সিনেমার পেছনের নানা ঘটনা, বিনোদন সংবাদকর্মী, নায়িকা, পরিচালক, প্রযোজক—সবাই থাকছেন এই ওয়েব ফিল্মের চিত্রনাট্যে। মুক্তি পাবে এবার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
ঈদের পরপরই তমা শুরু করবেন নতুন একটি ওয়েব কনটেন্টের শুটিং। ঈদে তমাকে দেখা যাবে সাদেক সাব্বির পরিচালিত ‘নিখোঁজ সংবাদ’ নামের একটি নাটকে। এই বছর ক্যারিয়ারের এক যুগ পূর্ণ করেছেন তমা। দীর্ঘ এই সময়ে টানা কাজ করতে পারাটা আশীর্বাদ মনে করছেন।
চরকি প্রযোজিত ওয়েব ফিল্ম ‘সাত নাম্বার ফ্লোর’-এ বিশেষ চমক হিসেবে থাকছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। প্রথমবারের মতো কোনো ওয়েব কনটেন্টে কাজ করছেন জয়। আরও অভিনয় করছেন নায়িকা বুবলী, মডেল রাজ, সুমন আনোয়ার প্রমুখ। সিনেমার পেছনের নানা ঘটনা, বিনোদন সংবাদকর্মী, নায়িকা, পরিচালক, প্রযোজক- সবাই থাকছেন এই ওয়েব ফিল্মের চিত্রনাট্যে। মুক্তি পাবে এবার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫