মৌলভীবাজারের কমলগঞ্জ চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা নাজমুল হাসান খুনের ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ফুটেজ দেখে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁদের আটক করা হয়। গুরুতর অবস্থায় সিলেটে হাসপাতালে নেওয়ার সময় ফেসবুক লাইভে নাজমুল চার হামলাকারীর নাম বলেন।
পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নাজমুল হাসান বাজারের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস থেকে ৭ জন নেমে রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে আরও তিনজন যুক্ত হন। তাঁরাও নাজমুলকে কোপাতে থাকেন। একপর্যায়ে নাজমুল মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সিলেটে হাসপাতালে নেওয়ার সময় ফেসবুক লাইভে ব্যবসায়ী নাজমুল তাঁর ওপর হামলাকারী চারজনের নাম প্রকাশ করেন। তিনি বলেন, হামলাকারীদের মধ্যে তোফায়েল, রাসেল, মাসুদ ও তফজ্জুল ছিলেন। তিনি আরও বলেন, তিনি আসন্ন নির্বাচনে রহিমপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বী তফজ্জুল। এ নিয়ে দুজনের বিরোধ চলছিল। এর জেরে তাঁকে পরিকল্পিতভাবে কোপানো হয়েছে। বেঁচে থাকলে নির্বাচনে লড়বেন আর মারা গেলে এলাকাবাসী যেন তাঁর দুই ভাইয়ের মধ্যে যেকোনো একজনকে নির্বাচিত করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিসিটিভির ফুটেজ দেখে আমরা আসামিদের শনাক্ত করতে পেরেছি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে আমরা দুজন আসামিকে আটক করতে সক্ষম হয়েছি।’
নাজমুল হাসানকে গত রোববার বেলা দুইটার দিকে রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে কোপানো হয়। সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি।
নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫