সিলেট ও নেত্রকোনায় নামছে বন্যার পানি। আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরছে অনেকে। কেউ আবার আছে ফেরার অপেক্ষায়। তবে বন্যাকবলিত ওই সব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ দেওয়া হচ্ছে। তবে বানভাসিদের দাবি, তারা যা পাচ্ছে, তা চাহিদার তুলনায় খুবই কম। রয়েছে বিশুদ্ধ পানির চরম সংকট।
এদিকে উত্তরের গাইবান্ধায় নদীর পানি কমতে শুরু করলেও বেড়েছে ভাঙন। এতে আতঙ্ক বিরাজ করছে নদীপাড়ে।
তিন দিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় সিলেট নগরেরও বিভিন্ন এলাকা থেকে পানি নামছে। তবে অনেক নিচু এলাকার সড়ক ও বাসাবাড়ি থেকে পুরোপুরি পানি নামেনি। জেলার বিভিন্ন উপজেলায় লোকালয় থেকে পানি কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরবাড়িতে ফিরছে বাসিন্দারা। যারা ফিরেছে, তারা পড়ছে নানা ভোগান্তিতে। ঘরবাড়িতে পানি ঢোকায় এখনো সেটা স্যাঁতসেঁতে রয়েছে। অনেক এলাকায় দেখা দিয়েছে ত্রাণের সংকট। রয়েছে বিশুদ্ধ পানির অভাবও। আশ্রয়কেন্দ্রে থাকাকালীন শুকনা খাবার পেলেও বাড়ি গেলে সেটা মিলবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বন্যার্তরা।
কাঠালবাড়ী থেকে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবারের ৬ সদস্যসহ আশ্রয়কেন্দ্রে আসা ফুলচান বেগম বলেন, ‘চিড়া মুড়ি গুড় পেয়েছিলাম আর কিছু পাইনি। ঘরে এখনো অল্প পানি রয়েছে। ঘরেও যেতে পারতেছি না, এখানে খাবারও পাচ্ছি না চিড়া-মুড়ি ছাড়া। আর সেখানে গেলে ঘর ঠিক করব নাকি খাবার জোগাব?’
এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সিলেটের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। গতকাল রোববার গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। তবে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত লাইফ জ্যাকেটের ব্যবস্থা এবং যারা সাঁতার জানে না তাদের নিয়ে নৌকায় চলাচল না করা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫