বিতর্কের মধ্যেই শেষ হলো এ বছরের ৭৯তম গোল্ডেন গ্লোব। বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বেভারলি হিলটন হোটেলে ছিল হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের এই সাদামাটা আয়োজন। অনুষ্ঠানের কোনো লাইভ স্ট্রিমিং হয়নি, কেবল গোল্ডেন গ্লোব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিজয়ীদের নাম।
আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠনটির সদস্যদের মধ্যে জাতিগত বৈচিত্র্য বাড়ানোর পদক্ষেপ না নেওয়ায় অভিনয়শিল্পী, প্রযোজনা প্রতিষ্ঠানসহ অনেকে এবারের আসর বর্জনের পরিকল্পনা করেন। তাঁদের সমর্থন জানিয়ে এনবিসি নেটওয়ার্ক অনুষ্ঠানটি সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়। এই পুরস্কারের বিরুদ্ধে বারবার বর্ণবিদ্বেষ, লিঙ্গবৈষম্য, অস্বচ্ছতা ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। হলিউডের একটা বড় অংশ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান গত বছরই বয়কটের ডাক দিয়েছিল।
টম ক্রুজের মতো তারকা নিজের গোল্ডেন গ্লোব পুরস্কার ফিরিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেননি। ১৯৪৪ সাল থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিচ্ছে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে চলচ্চিত্রের মধ্যে সর্বাধিক তিনটি করে পুরস্কার জিতেছে জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এবং স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’। এইচবিওর ‘সাকসেশন’ সর্বাধিক তিনটি পুরস্কার জিতেছে।
চলচ্চিত্র বিভাগে বিজয়ীরা
শ্রেষ্ঠ মোশন ছবি (ড্রামা)—দ্য পাওয়ার অব দ্য ডগ
শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা)—উইল স্মিথ (কিং রিচার্ড)
শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা)—নিকোল কিডম্যান (বিইইং দ্য রিকার্ডোস)
শ্রেষ্ঠ মোশন ছবি (মিউজিক্যাল অথবা কমেডি)—ওয়েস্ট সাইড স্টোরি
শ্রেষ্ঠ অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)—অ্যান্ডু গারফিল্ড (টিক টিক বুম)
শ্রেষ্ঠ অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)—র্যাচেল জেগলার (ওয়েস্ট সাইড স্টোরি)
শ্রেষ্ঠ পরিচালক—জেন ক্যামপ (দ্য পাওয়ার অব ডগ)
শ্রেষ্ঠ চিত্রনাট্য—বেলফাস্ট
শ্রেষ্ঠ ছবি—অ্যানিমেটেড (এনক্যান্টো)
শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি—ড্রাইভ মাই কার (জাপান)
টেলিভিশন বিভাগে বিজয়ীরা
সেরা টিভি সিরিজ (ড্রামা)—সাকসেশন (এইচবিও)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)—জেরেমি স্ট্রং (সাকসেশন)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)—মিকেলা জেই রড্রিগেজ (পোজ, এফএক্স)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)—হ্যাকস (এইচবিও ম্যাক্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)—জেসন সুডেইকিস (টেড লাসো)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)—জিন স্মার্ট (হ্যাকস, এইচবিও ম্যাক্স)
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি—দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড (প্রাইম ভিডিও)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)—মাইকেল কিটন (ডোপসিক, হুলু)

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫