ঢাকা: দেশি-বিদেশি সিনেমা ও টিভি অনুষ্ঠানের জন্য পুরস্কার প্রদানের আসর গোল্ডেন গ্লোব। অস্কারের পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত পুরস্কার। ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটি আয়োজন করে আসছে। এই সংগঠনের বিরুদ্ধে বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ এনে গোল্ডেন গ্লোব বয়কটের ডাক দিয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন।
শনিবার এক বিবৃতিতে তিনি সবাইকে গোল্ডেন গ্লোব বয়কটের অনুরোধ করেন। ৩৬ বছর বয়সী এই তারকা এর আগে পাঁচবার গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনে আছেন ৯০ জন সাংবাদিক, যাঁরা গোল্ডেন গ্লোব বিজয়ীদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। কিন্তু এই ৯০ জনের সবাই শেতাঙ্গ। কৃষ্ণাঙ্গ কাউকে রাখা হয়নি কমিটিতে। কম গুরুত্ব দেওয়া হয়েছে নারীদেরকে। উপেক্ষিত এলজিবিটি কমিউনিটির সদস্যরাও।
এ কারনেই আপত্তি জানিয়েছেন স্কারলেট জোহানসন। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সংগঠনটি এ বিষয়ে তাঁদের নীতিমালা পরিবর্তন না করবে, আমার মনে হয় সবারই উচিত এ আয়োজনে অংশ নেওয়া থেকে বিরত থাকা।’
এ বছরের ফেব্রুয়ারিতে আরও একবার তোপের মুখে পড়েছিল হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগঠনে কোনো কৃষ্ণাঙ্গ সদস্য নেই, এটা প্রকাশ হওয়ার পর অনেকেই তীব্র সমালোচনা করেছিলেন। এতদিন পরে এসে ওই সমালোচনা নতুন করে উষ্কে দিলেন ‘ম্যারেজ স্টোরি’ তারকা।

এছাড়া স্কারলেট জোহানসন জানিয়েছেন গোল্ডেন গ্লোবে অংশ নিতে গিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা। বলছেন, ‘সিনেমার প্রচারের জন্য অভিনেত্রী হিসেবে আমাকে বিভিন্ন সংবাদ সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে যেতে হয়। অতীতে এই অনুষ্ঠানে গিয়ে আমাকে নানারকম যৌনতাবাদী প্রশ্নের মুখে পড়তে হয়েছে। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যরাই এসব প্রশ্ন করেছেন। যেগুলো রীতিমতো যৌন হয়রানির পর্যায়ে পড়ে। এ কারণে গত কয়েকবছর ধরে আমি তাঁদের কোনো সংবাদ সম্মেলনে যাই না।’
স্কারলেট জোহানসনের এই বয়কটের ডাককে সমর্থন করেছেন অস্কার নমিনেশনপ্রাপ্ত তারকা মার্ক রাফালো। গোল্ডেন গ্লোবের আসরে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছিলেন তিনি। মার্ক বলছেন, ‘আমি জানি এটা খুবই সত্য কথা।’ গোল্ডেন গ্লোব আয়োজকদের এমন দৃষ্টিভঙ্গিকে ‘হতাশাজনক’ বলছেন তিনি। সঙ্গে এটাও বলছেন, ‘গোল্ডেন গ্লোব পেয়ে আমার সম্মানিত হওয়ার কথা। কিন্তু কোনোভাবেই তা হতে পারছি না।’

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৯ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ দিন আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১ দিন আগে