Ajker Patrika

বাংলা দ্বিতীয় পত্র

মো. সুজাউদ দৌলা
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৯: ৫৪
বাংলা দ্বিতীয় পত্র

সমাস

[গত সংখ্যার পর]

১। কোনটি পরপদ প্রধান সমাস?

(ক) কর্মধারয় (খ) অব্যয়ীভাব

(গ) দ্বন্দ্ব (ঘ) বহুব্রীহি

২। পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়?

(ক) তৎপুরুষ (খ) উপপদ

(গ) উপমিত (ঘ) উপমান

৩। কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস?

(ক) শ্রমলব্ধ (খ) জলমগ্ন

(গ) ছাত্রবৃন্দ (ঘ) ঋণমুক্ত

৪। ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী?

(ক) বহুমুখী (খ) বহুবৃদ্ধি

(গ) বহুধান (ঘ) বহুধন

৫। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?

(ক) শিশুসাহিত্য

(খ) সাহিত্যসভা

(গ) অরুণরাঙা

(ঘ) সকাল-সন্ধ্যা

৬। ‘হাসাহাসি’ কোন সমাস?

(ক) ব্যতিহার বহুব্রীহি

(খ) ব্যাধিকরণ বহুব্রীহি

(গ) নঞ বহুব্রীহি

(ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

৭। নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?

(ক) উপজেলা (খ) রাজপথ

(গ) শতাব্দী (ঘ) চৌচালা

৮। ‘উপ’ কোন ক্ষেত্রে ক্ষুদ্র অর্থ জ্ঞাপক?

(ক) উপকণ্ঠ (খ) উপকূল

(গ) উপস্থিতি (ঘ) উপনেতা

৯। অর্থ প্রাধান্যের দিক থেকে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি?

(ক) কর্মধারয় সমাস

(খ) বহুব্রীহি সমাস

(গ) দ্বিগু সমাস

(ঘ) তৎপুরুষ সমাস

১০। ‘অভাব’ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?

(ক) নির্ভাবনা (খ) উচ্ছৃঙ্খল

(গ) অনুক্ষণ (ঘ) প্রতিপক্ষ

১১। ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়?

(ক) সমানাধিকরণ (খ) ব্যাধিকরণ

(গ) ব্যতিহার (ঘ) প্রত্যয়ান্ত

১২। ‘স্মৃতিসৌধ’ কোন সমাস?

(ক) মধ্যপদলোপী কর্মধারয়

(খ) উপমিত কর্মধারয়

(গ) রূপক কর্মধারয়

(ঘ) উপমান কর্মধারয়

১৩। কোন সমাসে ‘সমাহার’ ব্যাসবাক্য থাকে?

(ক) দ্বন্দ্ব (খ) প্রাদি

(গ) নিত্য (ঘ) দ্বিগু

১৪। ‘উদ্বেল’ শব্দটি কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?

(ক) আবেগ অর্থে

(খ) অতিক্রম অর্থে

(গ) বীপ্সা অর্থে

(ঘ) সামীপ্য অর্থে

১৫। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে বলে–

(ক) সমানাধিকরণ বহুব্রীহি

(খ) ব্যাধিকরণ বহুব্রীহি

(গ) ব্যতিহার বহুব্রীহি

(ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি

উত্তর: ১. ক ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ক ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. ক।

লেখক: প্রভাষক (বাংলা), রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত