আজ রোববার বাবা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। ‘পৃথিবীর আলো তুমি দেখিয়েছিলে, শিখিয়েছিলে কী কথা হয় বলতে, কীভাবে হয় চলতে। তোমার শিক্ষা ছিল ভালো মানুষ যেন হই, বাবা ও বাবা, তুমি ছিলে আমার কাছে একটি আদর্শ খোলা বই।’
এমন কথার গানে ফুটে উঠেছে বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান।‘আদর্শ খোলা বই’ শিরোনামের গানটি লিখেছেন কবীর বকুল। এ গানে বাপ্পা মজুমদার শুধু কণ্ঠই দেননি, সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। প্রদীপ ভট্টাচার্যের তত্ত্বাবধানে ইতিমধ্যে গানের ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে। নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। কোরিওগ্রাফি করেছেন মোফাস্সল হোসেন আলিফ। বাপ্পা মজুমদার জানিয়েছেন, রোববার রাত ১২টা থেকে আরটিভির পর্দায় ও চ্যানেলটির সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাবে ‘আদর্শ খোলা বই’ গানটি।
বাবাকে নিয়ে আরেকটি গান প্রকাশ করছেন সংগীতশিল্পী রিয়াজ আহমেদ। ‘চোখ বুজে তুই খুঁজে নিস আমার এই অবয়ব, আমি যবে হারাব অসীমে, পিছে ফেলে সব কোলাহল’—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন রিয়াজ নিজেই। এতে রিয়াজের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাঁর মেয়ে সামসান রায়না। এবারই প্রথম তাঁরা একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলেন। আজ সন্ধ্যা ৬টায় আরএস সিগনেচারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
রিয়াজ আহমেদ কাজ করছেন গীতিকার, সুরকার ও সংগীত আয়োজক হিসেবে। গাইছেন স্পাইসি অপেরা ব্যান্ডে। আর রায়না ছোট থেকেই বেড়ে উঠেছেন সংগীতের পরিমণ্ডলে। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী রায়না এরই মধ্যে ছায়ানটে শেষ করেছেন চার বছরের রবীন্দ্রসংগীতের কোর্স। আসিফ আকবরের সঙ্গে ‘আয় খুকু আয়’ এবং সামিনা চৌধুরীর সঙ্গে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন তিনি। পেয়েছেন ট্রাব প্রমিজিং সিঙ্গার অ্যাওয়ার্ড।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫