
বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে উদ্ধার করা একটি অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে সুন্দরবনের ধানসাগর স্টেশনের এলাকায় সাপটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গ্রামবাসীর কাছে খবর পেয়ে ধানসাগর স্টেশনের বনরক্ষী ও সিপিজি সদস্যরা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের আ. আউয়াল হাওলাদারের বাড়ির পাশ থেকে একটি অজগর উদ্ধার করেন। ১০ ফুট দৈর্ঘ্যের ও আনুমানিক ২০ কেজি ওজনের অজগরটি সুন্দরবন থেকে গ্রামে চলে আসে বলে ধারণা তাঁদের।
সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শহীদুল ইসলাম বলেন, পশ্চিম রাজাপুর গ্রাম থেকে উদ্ধার করা অজগরটি বুধবার সকালে ধানসাগর স্টেশনের আওতাধীন সুন্দরবনে অবমুক্ত করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫