অনেক দিন ধরেই টিভি নাটকে অনিয়মিত জাকিয়া বারী মম। ভালো গল্প ও চরিত্র পেলেই রাজি হচ্ছেন নাটকে অভিনয় করতে। তবে চেষ্টা করেন বিশেষ দিবস উপলক্ষে ছোট পর্দায় দর্শকদের সামনে হাজির হতে। আসন্ন ঈদুল ফিতরে পাঁচটি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর মধ্যে ‘শিলাবৃষ্টির শরবত’ নামের নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। নাটকটি নিয়ে আশাবাদী মম। এর গল্প ও নির্মাণ দুর্দান্ত মনে হয়েছে তাঁর।
মম বলেন, ‘শিলাবৃষ্টির শরবত নামটা অদ্ভুত। নাটকটা করতে গিয়ে নতুন করে অনেক কিছু শিখতে পেরেছি। আবুল হায়াতের সঙ্গে কাজ করা মানেই নতুন কিছু শেখার সুযোগ। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে এ নাটক করতে গিয়ে। আশা করি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’
ওটিটির কাজে ব্যস্ত থাকায় প্রস্তাব থাকলেও পাঁচটির বেশি নাটকে সময় দিতে পারেননি মম। অভিনেত্রী এখন আছেন টাঙ্গাইলের মধুপুরে। সেখানে ওটিটির একটি প্রজেক্টের শুটিং করছেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে কাজটি নিয়ে কথা বলতে চান না তিনি। মম কিছু বলতে না চাইলেও সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানা গেল, এতে তাঁর সঙ্গে আছেন আজমেরী হক বাঁধন ও নাসির উদ্দিন খান।
নতুন এই কাজ নিয়ে মম বলেন, ‘অনেক দিন পর বাঁধন আর আমি একসঙ্গে কাজ করছি। দারুণ সময় কাটছে দুজনের। তবে সেটি কী কাজ, তা জানতে হলে আগামী ৫ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিস্তারিত জানানো হবে।’
মম জানালেন, ওটিটির কাজ ছাড়াও তাঁর কাছে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব আছে। চিত্রনাট্য পড়ার পর সিনেমাগুলো নিয়ে সিদ্ধান্ত জানাবেন। রোজার ঈদের পর সিনেমা নিয়ে নতুন খবর জানাতে চান মম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫