অবশেষে শেষ হলো নায়িকা খোঁজার পালা। সরকারি অনুদানে নির্মিত ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার নিয়মিত মুখ রুকাইয়া জাহান চমক।
এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করার কথা ছিল সুনেরাহ বিনতে কামালের। সেভাবেই সিনেমার মহরত হয়। গত ২০ অক্টোবর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তাঁর নামও ঘোষণা করা হয়। তবে সেদিন তিনি উপস্থিত ছিলেন না। খোঁজ নিয়ে জানা যায়, শেষ মুহূর্তে সিনেমায় অভিনয় করতে অপারগতা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। কারণ হিসেবে জানান চিত্রনাট্য মনঃপূত হয়নি। এমনকি পরিচালক তাঁর সঙ্গে রূঢ় ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি। অথচ চুক্তিবদ্ধ হওয়ার পর সিনেমার গল্প পছন্দ হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
শেষ মুহূর্তে নায়িকার এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন নায়ক ও নির্মাতা। এরপর নায়িকা খোঁজার মিশনে নামে ‘জয় বাংলা ধ্বনি’ টিম। গত শুক্রবার দিবাগত রাতে প্রতীক্ষার অবসান হয়।
নায়িকা হিসেবে চমকের নাম নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিরব হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে নিরব জানান, নায়িকা হিসেবে রুকাইয়া জাহান চমককে চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে তিনি শুটিং শুরু করেছেন।
নিরব আরও বলেন, ‘এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে চমক খু্ব ভালো করছে। আমাদের টিম তাঁকে পেয়ে স্বস্তিতে আছে। আশা করছি, সিনেমায় ভালো করবে চমক এবং সবার প্রত্যাশা পূরণ করতে পারবে সে।’ ১ নভেম্বর থেকে মাদারীপুরে সিনেমার শুটিং শুরু হয়েছে। গতকাল থেকে শুটিং করছেন নিরব।
রুকাইয়া জাহান চমক বলেন, ‘মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি সিনেমার অংশ হতে পেরে খুব ভালো লাগছে। এতে স্বাধীনতাযুদ্ধের সময় আমাদের জাতীয় স্লোগান জয় বাংলার গুরুত্ব তুলে ধরা হবে। আসাদুজ্জামান নূর স্যারের মতো অভিনেতা সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন। আমি প্রথমবারের মতো একজন বিরাঙ্গনার চরিত্রে অভিনয় করছি। সব মিলিয়ে সিনেমাটাকে ক্যারিয়ারের একটা মাইলফলক হিসেবেই দেখছি। তাই সর্বোচ্চ চেষ্টা করছি নিজের সেরাটা দেয়ার।’
‘জয় বাংলা ধ্বনি’ পরিচালনা করছেন খ.ম খু্রশীদ। এই সিনেমা দিয়ে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক হচ্ছে রাজনীতির ময়দানে সুপরিচিত শাজাহান খানের। এতে সম্ভু রাজাকার চরিত্রে অভিনয় করবেন আরেক রাজনীতিক ও সাবেক মন্ত্রী (সংস্কৃতি) খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূর। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫