
রংপুরের কাউনিয়ায় মাদ্রাসাছাত্র হাসান বাবুকে (১২) শ্বাসরোধে হত্যা করে বিলে ফেলে দেওয়ার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির সাবেক ভগ্নিপতি নুর আলম (২৫) ও তাঁর বন্ধু জাহিদ হাসানকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল বৃহস্পতিবার রংপুর আদালতে হাজির করা হয়।
নুর আলম বদরগঞ্জ উপজেলার কুতুব ইউনিয়নের রোস্তমাবাদ ফকিরপাড়া গ্রামের এবং জাহিদ হাসান একই উপজেলার আইরমারীর বাসিন্দা। তাঁদের গত বুধবার নিজ নিজ গ্রাম থেকে আটক করা হয়।
গত মঙ্গলবার কাউনিয়ার কাচু নায়রা বিল থেকে অজ্ঞাত হিসেবে হাসানের লাশ উদ্ধার করে পুলিশ। সে বদরগঞ্জের গোপাল বারঘরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার লাশ উদ্ধারের ঘটনায় মঙ্গলবারই থানায় হত্যা মামলা করা হয় বলে উপজেলার হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান।
হারাগাছ থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম সিদ্দিকী মামলাটি তদন্ত করছেন। তিনি জানান, গোপাল বারঘরিয়া গ্রামের রাজ্জাকের মেয়ের সঙ্গে প্রায় এক বছর আগে নুর আলমের বিয়ে হয়। সাংসারিক বনাবনি না হওয়ায় তিন মাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। এতে করে আলমের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর থেকে তিনি সাবেক স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার পরিকল্পনা করতে থাকেন।
আলম গত সোমবার সকালে সাবেক স্ত্রীর ছোট ভাই হাসানের স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় যান এবং ফুসলিয়ে হাসানকে নিয়ে আসেন। পরে রাতে আলম ও তাঁর বন্ধু জাহিদ মিলে হাসানকে হারাগাছ থানা এলাকার নির্জন কাচু নায়রা বিলের পাড়ে নিয়ে যান এবং শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তাঁরা শিশুটির মরদেহ বিলের পানিতে ফেলে পালিয়ে যান।
মঙ্গলবার স্থানীয় লোকজন বিলের পানিতে মাদ্রাসার পোশাক পরা অবস্থায় এক শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সেই সঙ্গে মৃত্যুটি সন্দেহজনক হওয়ায় ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা করে।
মামলার পর পুলিশ অজ্ঞাত শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মাঠে নামে। অবশেষে ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন এবং এতে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা পুলিশকে জানিয়েছেন, আলম বিয়ে বিচ্ছেদের প্রতিশোধ নিতে সাবেক স্ত্রীর ভাইকে হত্যা করেছেন। এ জন্য সোমবার রাতে একজন শিশুটির পা চেপে ধরেন এবং আরেকজন গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর লাশ নির্জন বিলে ফেলে পালিয়ে যান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫