শেরপুরে আদালত চত্বরে করোনার টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা বিচার বিভাগ ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ফিতা কেটে এই টিকাদান কেন্দ্রের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
এ সময় তিনি বলেন, সরকারের সাহসিকতা ও কার্যকর উদ্যোগের কারণে সারাদেশে এখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
এরপরও শতভাগ টিকাদান কর্মসূচির আওতায় এ কর্মসূচি এখন অনেকটাই সহজ করা হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে আদালতের সঙ্গে সংশ্লিষ্ট জনবল ছাড়াও আগত বিচারপ্রার্থী মানুষ এনআইডি কার্ড বা রেজিস্ট্রেশন ছাড়াই কেবল নিজের মোবাইল নম্বর দিয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
টিকাদান কেন্দ্র উদ্বোধনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন, সিনিয়র সহকারী জজ কামরুল হাসান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা অমিত শাহরিয়ার বাপ্পী, উপসহকারী মেডিকেল কর্মকর্তা তাজনীন তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে শতাধিক মানুষ টিকা গ্রহণ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫