সিয়াম আহমেদ ও শবনম বুবলী প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘টান’ ওয়েব ফিল্মে। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। রায়হান রাফী পরিচালিত এই ওয়েব ফিল্মে প্রশংসিত হয়েছিল দুজনের অভিনয়। তবে এরপর আর পর্দায় একসঙ্গে দেখা মেলেনি তাঁদের।
দুই বছর পর আবারও জুটি হয়ে ফিরছেন সিয়াম ও বুবলী। এবার এই জুটিকে দেখা যাবে বড় পর্দায়। এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন সিয়াম ও বুবলী।
গত মাসে সিয়াম আহমেদের জন্মদিন উপলক্ষে জংলি সিনেমার ঘোষণা দেওয়া হয়। তবে তাঁর নায়িকা কে হবেন তা জানানো হয়নি। গতকাল নির্মাতা নিশ্চিত করলেন সিয়ামের নায়িকা হিসেবে জংলি সিনেমায় দেখা যাবে বুবলীকে। সন্ধ্যায় প্রকাশ করা হয় সিনেমায় বুবলীর ফার্স্ট লুক।
এম রাহিম বলেন, ‘গল্পের প্রয়োজনেই বুবলীকে কাস্ট করা হয়েছে। ইতিমধ্যে তিনি শুটিং শুরু করেছেন। আশা করছি পর্দায় সিয়াম ও বুবলীর রসায়ন দর্শক পছন্দ করবেন।’
জংলি এম রাহিমের দ্বিতীয় সিনেমা। এর আগে সিয়াম ও পূজা চেরিকে নিয়ে এই নির্মাতা বানিয়েছিলেন ‘শান’। নির্মাতা জানান, এ সিনেমার জন্য পুরো ইউনিটের সবাই দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে রিহার্সাল করেছেন। অভিনেতা সিয়াম আহমেদও জানিয়েছেন, ছয় মাস আগে থেকেই জংলির জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।
জানা গেছে, আগামীকাল শুক্রবার পর্যন্ত ঢাকায় চলবে জংলি সিনেমার শুটিং। এরপর ২৭ এপ্রিল থেকে শুটিং হবে মানিকগঞ্জে। আজাদ খানের গল্পে জংলির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। অ্যাকশনধর্মী এ সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়। রোজার ঈদের মতো এবারও মুক্তির তালিকায় শোনা যাচ্ছে ডজনখানেক সিনেমার নাম। তালিকায় আছে বুবলীর সিনেমাও।
জংলি ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে বুবলী অভিনীত রিভেঞ্জ ও পুলসিরাত। দুটি সিনেমাতেই বুবলীর নায়ক জিয়াউল রোশান। রোজার ঈদে মুক্তি পেয়েছিল বুবলীর দুটি সিনেমা ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া: দ্য লাভ’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫