শ্রীদেবী কেবল প্রতিভাবান অভিনেত্রীই ছিলেন না, তাঁর ফ্যাশন সেন্সও ছিল অসাধারণ। এ কারণেই তাঁর চলে যাওয়ার পরেও বলিউডের সুন্দরীরা তাঁর ফ্যাশন দেখে অনুপ্রাণিত হন। শ্রীদেবীকে সব সময়ই অন্যতম ফ্যাশনেবল অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হতো। এমনকি বাজার চলতি ফ্যাশনেও ফিরে ফিরে আসে শ্রীদেবীর স্টাইল।
শ্রীদেবীর শাড়িপ্রীতির কথা নতুন করে বলার নেই। এবার শ্রীদেবীর পরনের শাড়ি উঠল নিলামে।
পরিচালক গৌরী সিন্দের সিনেমা ‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীর অভিনয় মন ছুঁয়েছিল সবার। সিনেমায় তাঁকে দেখা গেছে নানা রঙের শাড়িতে। সেই শাড়িগুলোই এবার নিলাম করলেন পরিচালক গৌরী। গৌরী বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল শ্রীদেবীকে নিয়ে একটা ফ্যাশন শো করার, যে ফ্যাশন শোয়ে শ্রীদেবী শুধুই শাড়ি পরবেন। কিন্তু আমার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। তাই শ্রীদেবীর পরা শাড়িগুলো নিলাম করে কিছুটা সেই স্বপ্নপূরণ হলো।’
১০ বছরে পা দিয়েছে শ্রীদেবী অভিনীত সিনেমা ‘ইংলিশ ভিংলিশ’। সেই উপলক্ষেই এই নিলাম অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন পরিচালক গৌরী। গৌরী জানিয়েছেন, নিলাম থেকে অর্জিত অর্থ তুলে দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। গৌরীর এই উদ্যোগের প্রশংসা করেছে শ্রীদেবীর পরিবার।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মারা যান শ্রীদেবী। দুবাইয়ে সপরিবারে ঘনিষ্ঠ আত্মীয় মোহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই বিলাসবহুল হোটেলের বাথরুমে বাথটাবে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। ফরেনসিক রিপোর্টে অন্তত এমন খবরই প্রকাশ পেয়েছে। তবে হিসাব মেলাতে পারেননি অনেকেই। দাবি করেছিলেন, ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল অভিনেত্রীকে। এই ঘটনার সঙ্গে হয়তো তাঁর স্বামী বনি কাপুরই জড়িত, এমনটাও সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। মামলা হয়। তখন থেকেই শ্রীদেবীর মৃত্যু ঘিরে তৈরি হয় ধোঁয়াশা। কিন্তু তদন্তে কোনো রকম গলদ না পেয়ে মামলা শেষ করে পুলিশ। এমনকি গত বছর মে মাসে ভারতের শীর্ষ আদালতও খারিজ করে দেন এই মামলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫