উইম্বলডনে একাই সাতবার শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। মার্কিন এই মহাতারকার ফেরা নিয়ে বাড়তি উচ্ছ্বাস থাকাটা স্বাভাবিক। বছরখানেক প্রতিযোগিতামূলক টেনিস থেকে দূরে থাকার পর অবশেষে আজ থেকে শুরু হওয়া উইম্বলডন দিয়ে ফের শিরোপা লড়াইয়ে নামবেন ২৩ গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা। আরেকটি শিরোপা জিতলেই তিনি স্পর্শ করবেন কিংবদন্তি মার্গারেট কোর্টকে।
তবে সেরেনা একাই নন, ঘাসের কোর্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিরতে যাচ্ছেন পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদালও। ফিট থাকতেই গত বছর উইম্বলডন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। এবার ফেবারিট হিসেবেই খেলবেন তিনি। এই মঞ্চে নাদালের বড় প্রতিদ্বন্দ্বী হবেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। আছেন কার্লোস আলভারেজের মতো তরুণেরাও।
নারী এককে অন্যতম ফেবারিট শীর্ষ বাছাই ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ইগা সিয়াতেক। তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারেন এমা রাদুকানু-ওনস জাবির-কোকো গাফরা। এবারের প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার কারণে দেখা যাবে না কোনো রাশিয়ান খেলোয়াড়কে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫