ময়মনসিংহ থেকে ঢাকায় আসছিলেন নারী বক্সার লাবনী আক্তার। পথে গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে তাঁর মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিলের একজন। পরে তিনি ধাওয়া করে ধরে ছিনতাইকারীকে পুলিশে দিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নারী বক্সার লাবনী আক্তার ময়মনসিংহের বাসিন্দা। ধরিয়ে দেওয়া কালু (১৫) নামের ওই ছিনতাইকারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। কালু ময়মনসিংহের মুক্তাগাছা থানার আজমতপুর গ্রামের বাসিন্দা।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নূর মোহাম্মদ বলেন, ময়মনসিংহ থেকে ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন নারী বক্সার লাবনী আক্তার। দুপুরে ট্রেনটি টঙ্গী স্টেশন পৌঁছালে তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করেন কালু। এ সময় ট্রেন থেকে নেমে ফোনসহ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন ওই নারী বক্সার। এ ঘটনায় কালুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লাবনী আক্তার বলেন, ‘আমি একজন কিক বক্সিং খেলোয়াড়। ময়মনসিংহ থেকে ঢাকায় কিক বক্সিং ফেডারেশনে যাচ্ছিলাম। ট্রেনটি টঙ্গী স্টেশন এলাকায় পৌঁছালে এক ছিনতাইকারী আমার ফোন ছিনিয়ে নিয়ে যান। পরে তাঁকে ধরে পুলিশে দিই। সবাই যদি সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন, তাহলে ছিনতাইয়ের ঘটনা অনেকটাই কমে আসবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫