বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিয়ে কাতার এখন জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। শিক্ষার ওপর আরও জোর দিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও বিভিন্ন স্কলারশিপ দিচ্ছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়। এটি কাতারের রাজধানী দোহায় অবস্থিত দেশটির একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়।
এ বছর কাতার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। টিউশন ফি মওকুফ, আবাসন, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে স্কলারশিপটিতে।
যেসব অনুষদে পড়া যাবে
▶ কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস: বায়োলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
▶ ইঞ্জিনিয়ারিং কলেজ: আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইপিই, ইইই, জিপিই।
▶ কলেজ অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, বিবিএ।
▶ কলেজ অব এডুকেশন: প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, স্পেশাল এডুকেশন, আর্লি চাইল্ড এডুকেশন, এডুকেশন লিডারশিপ।
▶ কলেজ অব ল: পাবলিক ল, প্রাইভেট ল, লিগ্যাল স্টাডিজ।
▶ কলেজ অব হেলথ সায়েন্স: জেনেটিক কাউন্সেলিং, বায়োমেডিক্যাল সায়েন্স, হিউম্যান নিউট্রিশন, পাবলিক হেলথ।
▶ কলেজ অব শরিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ: ফিকহ।
▶ কলেজ অব মেডিসিন।
▶ কলেজ অব ফার্মেসি।
সুযোগ-সুবিধা
▶ টিউশন ফি লাগবে না।
▶ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসনের ব্যবস্থা রয়েছে।
▶ পাঠ্যপুস্তক ফি ছাড় দেওয়া হবে।
▶ বিমানে আসা-যাওয়ার খরচ।
আবেদনের যোগ্যতা
▶ স্নাতকোত্তরের জন্য স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ থাকতে হবে।
▶ পিএইচডির জন্য স্নাতকোত্তরে কমপক্ষে সিজিপিএ ৩ থাকতে হবে।
▶ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করে সেখানে প্রয়োজনীয় কাগজপত্র; যেমন:
▶ কোর্সের আউটলাইন ও পাঠ্যতালিকা।
▶ কোর্স লেভেল-সম্পর্কিত তথ্য।
▶ কলেজ বা বিশ্ববিদ্যালয় অনুষদ কর্তৃক সুপারিশনামা।
▶ কোর্স অ্যাসেসমেন্টের পদ্ধতি বা পরীক্ষা, রচনা, প্রজেক্ট ওয়ার্ক ইত্যাদি।
▶ গ্রেডিং সিস্টেমসংক্রান্ত তথ্য।
▶ কোর্সের মেয়াদ, লেকচার-ঘণ্টা, ল্যাবরেটরিতে কাজের ঘণ্টা, ফিল্ডওয়ার্ক ইত্যাদি।
আবেদনের শেষ সময়:
৩১ জানুয়ারি, ২০২২

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫