হইচইয়ে মোশাররফ করিমের নতুন কাজ ‘দৌড়’। রায়হান খানের পরিচালনায় এই সিরিজে মোশাররফের সঙ্গী হচ্ছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মোশাররফের অভিনয়গুরু তারিক আনাম খানও থাকছেন এই সিরিজে। এই প্রথম কোনো সিরিজে একসঙ্গে অভিনয় করবেন গুরু-শিষ্য। ইতিমধ্যে কয়েক দিনের শুটিংও হয়েছে। এ ছাড়া অভিনেতা এফ এস নাঈম, রোবেনা রেজা জুঁইসহ একাধিক অভিনেতা এ সিরিজে কাজ করছেন বলে জানা গেছে। মার্চে এটি মুক্তি পাওয়ার কথা।
গত বছর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মহানগর’ ওয়েব সিরিজে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন মোশাররফ করিম। ফোন করে মোশাররফকে প্রশংসা জানিয়েছেন ওপার বাংলার শিল্পীরা। এটাই ছিল হইচইয়ে মোশাররফ করিম অভিনীত প্রথম ওয়েব সিরিজ। আশফাক নিপুণ পরিচালিত ‘মহানগর’-এর দ্বিতীয় সিজনের ঘোষণা হলেও মোশাররফ তাতে অভিনয় করবেন কি না, স্পষ্ট করা হয়নি। ‘মহানগর’-এর দ্বিতীয় সিজনের আগেই মোশাররফ অভিনয় করলেন হইচইয়ের নতুন সিরিজ ‘দৌড়’-এ।
মোশাররফ করিম এখন আছেন নওগাঁর পতিসরে। শুটিং করছেন ‘বিলডাকিনি’ ছবির। এক সপ্তাহ আগে পতিসরে শুরু হওয়ার কথা ছবিটির শুটিং। কথা ছিল, মোশাররফ করিম ও পার্নো মিত্র ৭ জানুয়ারি সেটে উপস্থিত হবেন। করোনায় আক্রান্ত হওয়ায় পিছিয়ে যায় পার্নোর বাংলাদেশ সফর। ফলে নতুন করে শিডিউল করে পার্নোকে রেখেই ১২ তারিখ ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মোশাররফ।
অন্যদিকে কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছিলেন মিথিলা, তাঁর স্বামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও মেয়ে আয়রা। এখন করোনামুক্ত হয়েছেন সবাই।
মিথিলা জানান, ‘দৌড়’ সিরিজের বাকি অংশের শুটিংয়ে অংশ নেবেন শিগগিরই। তবে তার আগে শুটিং শুরু করবেন কলকাতার সিরিজ দেবালয় ভট্টাচার্যের ‘মন্টু পাইলট ২’-এর। প্রথম সিজনে প্রশংসা কুড়িয়েছিল সৌরভ দাস আর শোলাঙ্কি রায়ের রসায়ন। নতুন সিরিজে মন্টু আছে, কিন্তু ভ্রমর নেই। প্রথম পর্বেই ভ্রমর চরিত্রের মৃত্যু দেখানো হয়েছে। তাই, সিরিজের নতুন পর্বে মিথিলার জন্য সম্পূর্ণ নতুন চরিত্র তৈরি করেছেন পরিচালক। নতুন সিজনের গল্পটাও নাকি একটু অন্য রকম হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫