দীপা খন্দকার ধারাবাহিকের নিয়মিত মুখ হলেও বেশ কিছুদিন ধরেই নতুন কোনো ধারাবাহিক প্রচারে আসছিল না তাঁর। এবার সেই অপেক্ষা শেষ হচ্ছে। এ মাসের শেষেই দুরন্ত টিভিতে প্রচার শুরু হতে যাচ্ছে দীপা খন্দকার অভিনীত নতুন শিশুতোষ ধারাবাহিক ‘অবন্তী কাণ্ড’।বিষয়টি নিশ্চিত করেছেন দীপা খন্দকার নিজেই। এটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। ৩০ জুলাই থেকে প্রতিদিন দুপুর ১২টা ও রাত ৮টা ৩০ মিনিটে নতুন এই ধারাবাহিকটি প্রচার হবে।
নতুন ধারাবাহিকটি ছাড়াও দীপা খন্দকার শেষ করেছেন দুটি সিনেমার কাজ। একটি সৈয়দ সালাহ উদ্দিন জাকী পরিচালিত ‘অপরাজেয়’, অন্যটি শহীদ রায়হান পরিচালিত ‘মনোলোক’। দুটি সিনেমাই রয়েছে মুক্তির অপেক্ষায়। অপরাজেয় সিনেমায় দীপা অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে। আর মনোলোক সিনেমায় রয়েছেন ফজলুর রহমান বাবু।
নতুন ধারাবাহিক ও সিনেমা নিয়ে দীপা খন্দকার বলেন, ‘অবন্তী কাণ্ড মূলত বাচ্চাদের জন্য নির্মিত একটি ধারাবাহিক নাটক। গল্পটা খুব সুন্দর। বাচ্চাদের পাশাপাশি বাড়দেরও ভালো লাগবে ধারাবাহিকটি। আর যে দুটি সিনেমার কাজ শেষ করেছি, সেগুলো আমার জীবনের অন্যতম সিনেমা হয়ে থাকবে। অপরাজেয়র মাধ্যমে এবারই প্রথম সিনেমায় শ্রদ্ধেয় আফজাল ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে তাঁর সঙ্গে অভিনয় করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫