শব্দদূষণে অতিষ্ঠ হয়ে এবং অগ্নিকাণ্ডের খবর জানিয়ে সারা দেশ থেকে জাতীয় জরুরি সেবায় ফোন করে অভিযোগ জানিয়েছেন ৯৭১ জন নাগরিক। সেটা একই দিনে। সেই দিনটি ছিল নতুন বছরকে বরণ করার। ‘দিন’ না বলে ‘রাত’ বলা ভালো। কারণ খ্রিষ্টীয় নববর্ষকে স্বাগত জানাতে ‘থার্টি ফার্স্ট নাইট’ পালন করা হয়। এই রাতে উচ্চ স্বরে গান এবং আকাশে আতশবাজি ও ফানুসের খেলা এত বেশি চলে যে শব্দদূষণ ও অগ্নিকাণ্ডলাই পেয়ে যায়!
আজকের পত্রিকায় প্রকাশিত এক খবরের তথ্যমতে, থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন শুরু হওয়ার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত শব্দদূষণ ও অগ্নিদুর্ঘটনার মোট ৯৭১টি অভিযোগ আসে জরুরি সেবার হটলাইন নম্বরে। অন্যান্য বছরের তুলনায় অভিযোগের এই সংখ্যাটা ছোট—এ তথ্য জেনে খুশি হওয়ার কোনো কারণ নেই। অভিযোগ না আসাটা বরং খুশির কারণ হতো। অথচ মন খারাপ করে দেয় সেই রাতের কেরানীগঞ্জের জিনজিরা, রাজধানীর ধানমন্ডি ও জামালপুর সদরের শহীদ হারুন সড়কে অগ্নিকাণ্ডের ঘটনা; দোকান ও বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা; তিন কিশোরের দগ্ধ হওয়ার ঘটনা; এমনকি মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ৩৮টি ফানুস আটকে পড়ার ঘটনা।
প্রতিবছরের মতো এবারও ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপনে রাজধানীর রাজপথে ছিল কড়া নিরাপত্তা। শহরের বেশ কিছু জায়গায় উৎসব নির্বিঘ্ন করতে রাত ১২টার পর যান এবং সাধারণ নাগরিকদের চলাচলে কড়াকড়ি ও নিষেধাজ্ঞা জারি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এ নিয়ে ওই সব পথে নিয়মিত চলাচলকারীদের অভিযোগও পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। তাদের ধন্যবাদ। কিন্তু আমরা কী করেছি? নিজেরা আনন্দ করতে গিয়ে ভাবিনি কতশত প্রাণী শব্দদূষণে আঁতকে ওঠে, আগুনে মারা পড়ে। পশু-পাখিরা যদি জরুরি সেবায় অভিযোগ জানাতে পারত তাহলে দুর্ঘটনার সংখ্যা হয়তো এতটাই বাড়ত যে সেই হিসাব করাটা মুশকিল হতো! আমরা তো এ-ও ভুলে গেছি, ২০২২-কে স্বাগত জানাতে গিয়ে যে শব্দদূষণ হয়েছিল তাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল বারবার কেঁপে ওঠা ৪ মাস ১৯ দিন বয়সী শিশু উমায়ের।
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমার পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী দেখিয়েছেন নিজের জীবনের টুকরো প্রতিচ্ছবি। এমনই এক ‘থার্টি ফার্স্ট নাইট’-এ কেঁপে কেঁপে উঠেছিল তাঁর নবজাতক সন্তান। এভাবে অনেক শিশু সেই রাতে কেঁপে ওঠে আতঙ্কে। অথচ এসব জেনে আমরা কাঁপি না। আমাদের বিবেক কাঁপে না, সে বলে না—শুধু খোলা জায়গায়, বিশেষ করে জলাশয় কিংবা সমুদ্রের পাড়েই করতে হয় আতশবাজি আর ফানুসের উৎসব, ঘনবসতির বাড়ির ছাদে নয়। ব্যবসায়ীদের বিবেক কাঁপে না বলেই তাঁরা আতশবাজি, পটকা, ফানুস বিক্রি বন্ধ করেন না। যারা কেনে, তাদের বিবেকও কাঁপে না। এসব বেচাকেনা বন্ধে আইন এবং তার প্রয়োগ করা জরুরি। আইনপ্রণেতারা কাঁপবেন কবে?

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫