বছর দুয়েক আগে সিনেমা বানানোর কথা জানিয়েছিলেন ছোট পর্দার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। শোনা গিয়েছিল, শাকিব খানকে নিয়ে বড় পর্দায় অভিষেক হবে তাঁর। পরে গুঞ্জন ছড়ায়, শাকিব নন, আরিয়ানের প্রথম সিনেমার নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ। তবে সেই খবরের সত্যতা স্বীকার করেননি নির্মাতা কিংবা অভিনেতা। অবশেষে সেই গুঞ্জন সত্যি হচ্ছে। জানা গেল, সিয়ামকে নিয়েই বড় পর্দার জন্য প্রথম সিনেমা বানাবেন আরিয়ান।
রোমান্টিক নাটকের নির্মাতা হিসেবে পরিচিতি আরিয়ানের। শোনা যাচ্ছে, নিজের প্রথম সিনেমাটি প্রেমের গল্পেই নির্মাণ করবেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণার আগে সিনেমা নিয়ে কোনো কথা বলতে রাজি নন আরিয়ান। তবে এ বিষয়ে সবুজসংকেত দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নতুন এ সিনেমা নিয়ে সিয়ামের সঙ্গে যোগাযোগ করলে খুদে বার্তায় তিনি জানালেন, সিনেমাটি নিয়ে কথা হচ্ছে তাঁর সঙ্গে। সিনেমার নাম ও নায়িকা সম্পর্কে জানতে চাইলে সিয়াম বলেন, ‘সেটা এখন সারপ্রাইজ হিসেবে থাকুক। আনুষ্ঠানিক ঘোষণার সময় সব জানা যাবে।’
জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে ছোট পর্দার কোনো অভিনেত্রীকে।
এর আগে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটক ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন সিয়াম। সবশেষ গত বছর মুক্তি পেয়েছে ‘পুনর্মিলনে’ ওয়েব ফিল্ম।
মুক্তির অপেক্ষায় আছে সিয়াম অভিনীত ‘জংলি’ সিনেমা। এম রাহিমের পরিচালনায় এতে সিয়ামের সঙ্গে আছেন শবনম বুবলী ও দীঘি। গত ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয়। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখনো মুক্তির সাহস করতে পারছেন না নির্মাতা। অপেক্ষায় আছেন ভালো সময়ের।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫