চৌগাছায় ধানখেতে পাওয়া একটি মেছো বিড়াল পিটিয়ে আহত করেছেন শ্রমিকেরা। গত শনিবার দুপুরে উপজেলার সুখপুকুরিয়া গ্রামে ধান কাটা শ্রমিকেরা মেছো বিড়ালের বাচ্চাটি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় প্রাণীপ্রেমীরা সেটি উদ্ধার করতে উপজেলা বন কর্মকর্তাকে কয়েক দফায় অনুরোধ করলেও তিনি নানা অজুহাত দেখিয়ে কোনো জঙ্গলে ছেড়ে দিতে বলেন।
চৌগাছা উপজেলা বন কর্মকর্তা ওমর আলী গাজীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানার হস্তক্ষেপে ওই বন কর্মকর্তা তাঁর কার্যালয়ের দুই কর্মচারীকে পাঠিয়ে উদ্ধার করেন।
স্থানীয় সাংবাদিকেরা খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা ওমর আলী গাজীকে আহত মেছো বিড়ালটি উদ্ধারের অনুরোধ করেন। তবে তিনি সেটি উদ্ধার না করার জন্য নানা অজুহাত দেখাতে থাকেন। ওমর আলী গাজী বলেন, ‘এটি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাজ।’
এর পর স্থানীয় সাংবাদিকেরা যোগাযোগ করেন শার্শায় অবস্থিত বন্য প্রাণী সংরক্ষণ কার্যালয়ের কর্মকর্তা মামুন অর রশীদের সঙ্গে। তাঁর মোবাইল নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা হয় যশোর বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা মোল্লা রেজাউল করিমের সঙ্গে।
তিনি ঢাকায় অবস্থান করায় মোবাইল নম্বর দেন খুলনা বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা নির্মল কান্তির এবং তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন। নির্মল কান্তির সঙ্গে যোগাযোগ করা হয়। নির্মল কান্তি বলেন, ‘স্থানীয় বন কর্মকর্তারা এগুলো উদ্ধার করবেন। অসুস্থ হলে তখন চিকিৎসার জন্য আমাদের কাছে হস্তান্তর করবেন।’
আবারও বিষয়টি জানানো হয় উপজেলা বন কর্মকর্তা ওমর আলী গাজীকে। তখন তিনি বলেন, ‘বন্য প্রাণী বিশেষজ্ঞের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের যোগাযোগ করিয়ে দিয়েছি। তিনি চেয়ারম্যানকে বলেছেন, পাশের কোনো জঙ্গলে ছেড়ে দিতে।’ তখন তাঁকে বলা হয়, প্রাণীটি অসুস্থ। প্রাণীটির চিকিৎসা করানো দরকার। উত্তরে এ বন কর্মকর্তা বলেন, ‘অসুবিধা নেই জঙ্গলে ছেড়ে দিলে ঠিক হয়ে যাবে।’ সুখপুকুরিয়া গ্রামের আশপাশে জঙ্গল নেই বলার পরও তিনি নির্বিকার থাকেন।
পরে খবর পেয়ে চৌগাছার ইউএনও ইরুফা সুলতানা উপজেলা বন কর্মকর্তা ওমর আলী গাজীকে মেছো বিড়ালটি উদ্ধারের দায়িত্ব দেন। এরপর উপজেলা বন কর্মকর্তা ওমর আলী গাজী তাঁর অফিসের দুজন কর্মচারীকে ঘটনাস্থলে পাঠালে সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হবিবর রহমানসহ স্থানীয়রা সেটি তাঁদের কাছে হস্তান্তর করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫