ভারতীয় মিডিয়ায় ইদানীং তাপসী পান্নুকে ডাকা হয় ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে বারবার শিরোনাম হয়েছেন জয়া। রূঢ় আচরণের কারণে প্রায়ই সমালোচিত হতে হয় তাঁকে। বিশেষ করে পাপারাজ্জিরা যেন তাঁর চক্ষুশূল। যেখানে-সেখানে ক্যামেরা তাক করে ছবি তোলা বা ভিডিও করা একেবারেই পছন্দ করেন না তিনি। এর ব্যতিক্রম হলে কড়া কথা শোনাতে ছাড়েন না অমিতাভ বচ্চনপত্নী। ইদানীং যেন জয়া বচ্চনের পথই অনুসরণ করছেন অভিনেত্রী তাপসী পান্নু।
পাপারাজ্জিদের সঙ্গে বলিউডের এ প্রজন্মের প্রায় সব তারকার ভালো সম্পর্ক, শুধু তাপসী পান্নু ছাড়া। অতীতে একাধিক অনুষ্ঠানে গিয়ে আলোকচিত্রীদের ওপর ক্ষোভ ঝেড়েছেন তাপসী। প্রকাশ্যে চিৎকার-চেঁচামেচি করেছেন। কিন্তু তাঁদের সঙ্গে কেন তাপসীর আদায় কাঁচকলায় সম্পর্ক? সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী জানিয়েছেন, এরা প্রায়ই তারকাদের ব্যক্তিগত ছবি প্রকাশ করেন। তারকারা যেখানে যান, পিছু নেন পাপারাজ্জি। বিষয়টি তাঁর পছন্দ নয়।
তাপসী বলেন, ‘পাপারাজ্জিদের এসব ছবি দিয়ে আমার কোনো লাভ হয় না। তারা আমাকে কোনো সিনেমায় সুযোগ করে দেবে না। আমার অভিনয়ের জন্যই কাজ পাই আমি। তাই তাদের তুষ্ট করে চলতে হবে, ব্যাপারটা এমন নয়। পাপারাজ্জিদের সংবাদমাধ্যম বলেই মনেই করি না আমি। কারণ, এদের উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানো।’
তাপসী আরও জানান, তিনি তখনই পাপারাজ্জিদের ওপর বিরক্ত হন, যখন তারা তাঁর খুব কাছাকাছি এসে ছবি তোলার চেষ্টা করে। কিংবা তাঁর গাড়িকে ধাওয়া করে।
কিছুদিন আগে জাহ্নবী কাপুরও মুখ খুলেছিলেন; পাপারাজ্জিদের নিয়ে তিনিও বিরক্ত। তবে তাপসীর মতো চিৎকার-চেঁচামেচি করে নয়, জাহ্নবী বিষয়টির সমাধান করেছেন ঠান্ডা মাথায়। অভিনেত্রী বলেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহির প্রমোশনের সময় আমি ওদের বারণ করি পেছন থেকে ছবি তুলতে। ওরা আমার কথা মেনেও নেয়। আসলে কীভাবে কথা বলছি, সেটাও ম্যাটার করে। আমি খুব ভালোভাবে বলেছিলাম, তাই কোনো সমস্যা হয়নি। ওরাও আমার বক্তব্য বুঝতে পেরেছিল।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫