যিনি জীবনের অধিকাংশ সময় তাঁর ফুটবল কীর্তিতে মোহিত করে রেখেছিলেন পুরো পৃথিবীকে—পেলে এই মর্ত্যলোকে নেই এক বছর হয়ে গেল। গত বছরের এই দিনে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে পৃথিবী ছেড়ে যান ফুটবল সম্রাট। তাঁর বিদায়ে শোকের ছায়া নেমে আসে বিশ্বে। সেই শোকের ধাক্কা যেন এখনো রয়ে গেছে গ্রহের ফুটবলে।
লম্বা সময় কিডনি এবং প্রোস্টেট ক্যানসারে ভোগা পেলে রুটিন চেকআপের অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে আর ঘরে ফেরা হয়নি। শারীরিক অবস্থার অবনতি হলে ২০২২ বিশ্বকাপে তাঁর জন্য প্রার্থনায় বসেন ভক্তরা। পেলে বিশ্বকাপ ফাইনাল দেখে যেতে পারলেও নতুন বছরের আগে কাঁদিয়ে যান সবাইকে।
১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ত্রেস কোরাকোয়েস শহরের এক বস্তিতে দরিদ্র কৃষ্ণাঙ্গ পরিবারে জন্ম ‘এদসন আরান্তিস দো নাসিমেন্ত’র। ফুটবল এনে দেয় তাঁর বিশ্বজোড়া খ্যাতি। সান্তোসের জার্সিতে হয়ে ওঠেন পেলে, ‘জিঙ্গা’ ফুটবলের সমার্থক। ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে জেতেন তিনটি বিশ্বকাপ।
পেলের শেষ ঠিকানা হয় বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিক্ষেত্র সাও পাওলোর মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়। ১৪ তলার আকাশচুম্বী অট্টালিকার এই কবরস্থানকে দেখে মনে হবে একটুকরো ঘন সবুজ বন। ব্রাজিল ফুটবলে তো বটেই, বিশ্ব ফুটবলেও পেলের শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয়। রবিনহো, নেইমারসহ অনেককে ভাবা হয়েছিল পেলের উত্তরসূরি। হালের এন্ডরিককেও বলা হচ্ছে নতুন পেলে। ১৭ বছর বয়সী এ তারকাই বলেছেন, ‘কেউ পেলের পায়ের সমান হতে পারবে না।’
ঠিকই, ফুটবলের রাজা যে একজনই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫