
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তারকে মারধর করে আহত করেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও তার সহযোগীরা। রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মহেশপুর থানায় হারুনকে প্রধান এবং নয়ন নামে অন্য একজনকে আসামি করে মামলা করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।
জানা যায়, জ্বর আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তারের কক্ষে প্রবেশ করেন মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন। এ সময় হারুন তাকে চিকিৎসা দিতে বললে বহিঃবিভাগ বন্ধ থাকায় জরুরি বিভাগে চিকিৎসা নিতে বলেন স্বাস্থ্য কর্মকর্তা। সে সময় জরুরি বিভাগে যেতে বলায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও হয়ে তাকে কিল-ঘুষি ও থাপ্পড় মারেন ছাত্রলীগ নেতা হারুন ও তার সঙ্গে থাকা নয়ন। এরপর সে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মামলা দায়েরের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামির সাহেব থানায় এসে হারুন ও নয়নের নামে মামলা দায়ের করেছেন। মামলাটি রেকর্ডের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ঝামেলা হয়েছে শুনেছি। তবে কী নিয়ে হয়েছে তা বিস্তারিত এখনো জানতে পারিনি।
মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপাশ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মারামারির ঘটনা শুনেছি। তবে বিস্তারিত জানি না। তবে হারুন অর রশিদ কোনো পদে ছিল বা আছে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫