বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক আলী যাকেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে মারা যান তিনি। একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত অভিনেতা আলী যাকের স্মরণে দুটি উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানী ঢাকায়। এর মধ্যে ২০ নভেম্বর থেকে মঙ্গলদীপ ফাউন্ডেশনের আয়োজনে বনানীতে শুরু হয়েছে ‘অঙ্কুর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এশিয়াটিক সেন্টারে এই আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে। ফটোসাংবাদিক ও ডকুমেন্টারি ফটোগ্রাফার ফারহানা সেতুর তোলা ছবি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী। আলী যাকেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যায় তাঁর পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা প্রদর্শনীতে যাবেন। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ইরেশ যাকের।
এ ছাড়া আগামী জানুয়ারিতে ‘নাগরিক নাট্য সম্প্রদায়’ আয়োজন করছে সাত দিনব্যাপী ‘আলী যাকের নতুনের উৎসব’ শিরোনামে একটি নাট্য উৎসব। উৎসবে পাঁচটি নাটক প্রদর্শিত হবে। নাটকগুলো হলো অলোক বসু নির্দেশিত ‘রেসপেক্টেবল প্রস্টিটিউট’ (থিয়েটার ফ্যাক্টরি), শুভাশিস সিনহা নির্দেশিত ‘রিমান্ড’ (হৃদমঞ্চ রিপারেটরি), আলী হায়দার নির্দেশিত ‘সখী রঙ্গমালা’ (বটতলা), বাকার বকুল নির্দেশিত আদম সুরত (তাড়ুয়া) এবং আজাদ আবুল কালাম নির্দেশিত ‘অচলায়তন’ (প্রাচ্যনাট)। সাত দিনব্যাপী এই উৎসবে নাগরিক নাট্য সম্প্রদায়ও একটি নাটক পরিবেশন করবে।
ছেলে হিসেবে বাবাকে সব সময় মিস করি, সব সময় মনে করি, সব সময় উপলব্ধি করি। বাবার আদর্শ নিজের ভেতর লালন করি। বাবার সবচেয়ে বড় দিক হচ্ছে, নীতির ক্ষেত্রে কখনো আপস করতেন না। নীতি-নৈতিকতায় খুব আপসহীন ছিলেন। এভাবেই তিনি একজন আলী যাকের হয়ে উঠেছিলেন। বাবার চিন্তাভাবনা ও চেতনার মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই, নিজেকে সমৃদ্ধ করতে চাই।
—ইরেশ যাকের, অভিনেতা ও আলী যাকেরের ছেলে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫