ঘটা করে বেবি শাওয়ার হয়ে গেল প্রভার। প্রায় ঘনিয়ে এসেছে প্রসবের দিন। তবে হবু মায়ের চিন্তা হচ্ছে, এই ঠান্ডার মধ্যে প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর সেরে উঠতে কোনো ধকল যাবে না তো?
হেমন্তের এই মাঝামাঝি সময়ে হালকা উত্তরে হাওয়া বইছে। আর কদিন বাদেই শুরু হবে শীত। এ সময় প্রকৃতি অনেকের ভালো লাগলেও প্রয়োজন কিছু বাড়তি যত্নের। আমরা জানি, গর্ভাবস্থা ও প্রসবকালীন নারীর বিশেষ পরিচর্যার দরকার হয়। তার ওপর প্রসবের সময় যদি শীতকালে হয়, তাহলে বাড়তি যত্নের পাশাপাশি প্রয়োজন কিছু সাবধানতা ও সচেতনতা।
শীতে সাধারণত শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন—সর্দি-কাশি বা হাঁচি বেশি হয়ে থাকে। যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট রয়েছে, তাদের ভোগান্তির আশঙ্কা অনেক গুণ বেড়ে যায় শীতে। শ্বাসতন্ত্রের সংক্রমণ ছাড়াও এ সময় নির্দিষ্ট কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়ার মাধ্যমে পরিপাকতন্ত্র ও লিভারের সংক্রমণ হতে পারে। ফলে ডায়রিয়া ও জন্ডিসের মতো জটিল রোগ দেখা দেয়। সিজারিয়ান সেকশনের মাধ্যমে প্রসব হলে সংক্রমণের ঝুঁকি স্বাভাবিক প্রসবের চেয়ে বেশি থাকে। অপারেশনের ক্ষত সারতেও স্বাভাবিক সময়ের চেয়ে শীতকালে দেরি হতে পারে।কাজেই এ সময় বাড়তি সচেতনতা প্রয়োজন। তা ছাড়া ঠান্ডার দিনে চর্মরোগের প্রাদুর্ভাবও দেখা দেয়। কেউ কেউ ত্বকের শুষ্কতাজনিত সমস্যায়ও ভুগে থাকেন।
এসব সমস্যার সমাধানে কিছু বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ রাখতে হবে। যেমন—
ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক (গাইনি), চট্টগ্রাম মেডিকেল কলেজ

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫