সিরিয়াল জটিলতা, আধিপত্য বিস্তার ও অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে শ্রীমঙ্গল-ভানুগাছ রুটের ভানুগাছ সিএনজি সমিতি ও মোহজিরাবাদ সমিতি ১১ দিন ধরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও সাধারণ যাত্রীরা। এ বিষয়ে দুই উপজেলার সিএনজি সমিতির সভাপতি বাদী হয়ে আদালতের মাধ্যমে পাল্টাপাল্টি মামলা করছেন।
জানা যায়, গত ১৬ নভেম্বর সিরিয়াল জটিলতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভানুগাছ-শ্রীমঙ্গল রুটের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগান এলাকায় ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ শ্রমিকদের সঙ্গে শ্রীমঙ্গল সিএনজি শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হন। ঘটনার পর থেকে ওই রোডে সিরিয়ালের সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় উভয় সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ভানুগাছ শ্রীমঙ্গল স্ট্যান্ডের আহ্বায়ক আব্দুর রহমান বলেন, ‘দুই উপজেলায় গাড়ি চলাচল বন্ধ হওয়ার কারণে আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের স্ট্যান্ডের চালকেরা পরিবার নিয়ে কষ্টে আছেন। আগে আমরা প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা রুজি করতাম। কিন্তু এখন ৩০০ থেকে ৪০০ টাকা রোজগার করা অনেক কষ্ট হচ্ছে। আমার চাই উভয় সমিতি বিষয়টি দ্রুত সমাধান করুক।’
মৌলভীবাজার জেলা সিএনজি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, আমরা জেলা সিএনজি চালক সমিতি ও দুই উপজেলার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মিলে বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা করছি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫