
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় নদী দূষণকারী চার ডাইং মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত সোমবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
কারখানাগুলো হলো সিদ্ধিরগঞ্জের সায়মা নীট ফ্যাশন, সীমা নিটওয়্যার অ্যান্ড ডাইং, জাগরণ টেক্সটাইল মিলস লিমিটেড ও ফতুল্লার রাইডার থ্রেড অ্যান্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল-মামুন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূর মোহসীন মামলার শুনানি শেষে এ পরোয়ানা জারি করেন। ডাইংগুলো পরিবেশগত ছাড়পত্র এবং ইটিপি ছাড়াই কারখানার কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব অপরাধে গত ২৮ নভেম্বর নদী দূষণকারী চার ডাইং কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করে পরিবেশ অধিদপ্তর।
এতে বাদী হন জেলা পরিবেশের সহকারী পরিচালক শেখ মোজাহীদ। তিনি উল্লেখিত কারখানার মালিকদের গ্রেপ্তার করাসহ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার জন্য আদালতে আবেদন করেছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫