প্রচণ্ড দাবদাহে ফলের জুস ও ঠান্ডা কোমল পানীয়ের পাশাপাশি ডাবের চাহিদা বেড়েছে মানিকগঞ্জের হরিরামপুরে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দাম। ১০০ টাকার নিচে মিলছে না ডাব। তুলনামূলক বড় আকারের একটি ডাব কিনতে গুনতে হচ্ছে ১২০ টাকা।
উপজেলার ঝিটকা বাজারে ডাব বিক্রি করেন আজাদ মিয়া। পাশাপাশি উপজেলার আরও কয়েকটি দোকানে পাইকারি দরে ডাব সরবরাহ করেন তিনি।
কথা হলে আজাদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘২০-২৫ বছর ধরে ডাবের ব্যবসা করছি। এবার ডাব পাচ্ছি না। ফরিদপুর-খুলনা-বরিশাল থেকেও ডাব এনে বিক্রি করছি। প্রতিদিন এক হাজার ডাবও বিক্রি করছি। দুই মাস ধরে ডাব পাচ্ছি না। এখন ৫০-৬০টি ডাব বিক্রি করছি। ডাব পাওয়া যায় না বলে শুধু দোকানে বিক্রি করছি। প্রতিটি ডাব ১২০ টাকা করে বিক্রি হচ্ছে। আশ্বিন মাসের পর থেকে আবার বেশি ডাব পাওয়া যাবে, তখন দামও কম হবে। বিক্রিও বেড়ে যাবে।’
হরিরামপুর উপজেলা চত্বরের পাশে ডাব বিক্রি করেন স্বপন ও মাইনুল। কথা হলে তাঁরা জানান, প্রতিটি ডাব ১০০ টাকা বিক্রি করছেন। এখন ডাব কম পাওয়া যাচ্ছে। বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে দাম কম থাকলে বিক্রি বেশি হয় বলে জানান তাঁরা।
বেসরকারি একটি কোম্পানির বিপণন কর্মকর্তা শরিফ হোসেন বলেন, ‘চাকরির কারণে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকতে হয়। গরমে ডাবের পানি পান করলে প্রশান্তি পাই। তবে ডাবের যে দাম, এত টাকা দিয়ে কিনে খাওয়া কঠিন হয়ে পড়েছে।’
রিকশাচালক জহির আলী বলেন, ‘গরমের মইদ্যে রিকশা চালাই। ডাব খাইলে ভালো লাগে। রিকশা চালিয়ে ১০০ টেহা দিয়ে ডাব কিনা খাইলে, সংসার চালামু কেমনে। তাই ডাব খাই না, আমগো মতো গরিবেরা ডাব খাইতে পারব না। দাম কমলে আবার ডাব খামু।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫