আজ সিনেপ্লেক্সগুলোসহ সারা দেশের বিভিন্ন হলে মুক্তি পাচ্ছে ‘একটি না-বলা গল্প’। মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘একটি না-বলা গল্প’। স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ সন্তান যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তার বাবার স্মৃতিতে উঠে আসে ১৯৭১। মুক্তিযুদ্ধের সময়ের নিজের জীবনের কিছু গোপন ঘটনা পরিবারকে জানানোর সিদ্ধান্ত নেন তিনি। বেরিয়ে আসে কিছু অনাকাঙ্ক্ষিত সত্য। সেই গোপন কিংবা না-বলা গল্পগুলো নিয়েই ‘একটি না-বলা গল্প’। বানিয়েছেন পঙ্কজ পালিত। এটি তাঁর পরিচালিত প্রথম সিনেমা। বিশ্বজিৎ চৌধুরীর কাহিনি অবলম্বনে চিত্রনাট্যও লিখেছেন পঙ্কজ পালিত।
নির্মাতা বলেন, ‘দুটি সময়ের গল্প দেখানো হয়েছে। গল্পে চমক আছে, আছে আবেগ। দর্শক নিরাশ হবেন না বলেই বিশ্বাস।’
সিনেমার শুটিং হয়েছে চট্টগ্রাম, বান্দরবান, পুবাইল ও নবাবগঞ্জে। গত বছরের আগস্টে চট্টগ্রামে হয়েছিল উদ্বোধনী প্রদর্শনী। সরকারি অনুদানের সিনেমাটিতে অভিনয় করেছেন রওনক হাসান, রুনা খান, নরেশ ভূঁইয়া, মোমেনা চৌধুরী, আহসানুল হক মিনু, আরিফ হক, ঈভন ও নাঈমা মুন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫