ইউটিউবে ভারতীয় সিরিজের দর্শকদের অতিপরিচিত নাম টিভিএফ। তারা মূলত দৈনন্দিন জীবনের গল্প দিয়েই সিরিজ নির্মাণ করে, যা দর্শকের মনে লুকিয়ে থাকা যাতনাকে ছুঁয়ে যায়। এই টিভিএফের নিয়মিত মুখ আনুশকা কৌশিক। বলিউড সিনেমায় যেমন আনুশকা শর্মা, তেমনি সিরিজে আনুশকা কৌশিক। টিভিএফের ৫০টির বেশি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। ইউটিউবে প্রচার হওয়া সিরিজগুলোর সুবাদে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। ‘বয়েজ হোস্টেল’, ‘পেয়ার ভার্সেস দোস্তি’, ‘ওয়ান টিপ ওয়ান হ্যান্ড’, ‘নট ডেটিং’, ‘হুজ ইউর ড্যাডি’, ‘ইটস মাই প্লেজারস’সহ আনুশকা অভিনীত অনেক সিরিজ জনপ্রিয়তা পেয়েছে। সিরিজগুলোর নানা ক্লিপসও ভাইরাল হয়েছে। কেউ হয়তো তাঁকে জেনে, কেউ না জেনে শুধু ভালো লাগার খাতিরে শেয়ার করছেন আনুশকার ভিডিও। ইউটিউবে জনপ্রিয়তার সুবাদেই আনুশকার যাত্রা শুরু হয়েছে বলিউডে। প্রথম সিনেমা ‘এসপি চৌহান’। অভিনয় করেছেন জিমি শেরগিলের বিপরীতে।
২৩ বছর বয়সী আনুশকার জন্ম উত্তর প্রদেশে। শৈশব থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। স্থানীয় থিয়েটারে অভিনয় করেছেন ছোটবেলা থেকেই। দিল্লিতে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে মনোনিবেশ করেন। নাম লেখান টিভিএফের ওয়েব সিরিজে। শুধু টিভিএফ নয়, অভিনয় করেন ‘অলরাইট’, ‘হাসলে ইন্ডিয়া’, ‘ফিল্টারকপি’, ‘ওল্ড দিল্লি’সহ একাধিক ইউটিউব চ্যানেলে। আনুশকা বলেন, ‘২০১৮ সালে আমি কলেজজীবন শেষ করেছি। সবাই ভাবছিল কী করবে মেয়েটি! আমার লক্ষ্য ছিল একটাই, অভিনেত্রী হব। আমি সারা জীবন ওই গল্পগুলোই বলতে চাই, যেখানে মানুষ জীবনকে সহজভাবে দেখতে পারে।’
স্ট্রাগল তাঁর জীবনেও কম ছিল না। দিল্লির এক ইয়ুথ কনফারেন্সে আনুশকা বলেন, ‘জন্মস্থান শাহরানপুর থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে দিল্লি এসে বুঝলাম, জীবন বড় কঠিন। সবার একটা লক্ষ্য আছে, সবার কোনো না কোনো মতাদর্শ আছে। আমি কেমন একা হয়ে পড়লাম। মনে হতো আমি খাপ খাওয়াতে পারছি না।’ একসময় ড্রামাটিক সোসাইটিতে নিয়মিত হলেন আনুশকা। অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করলেন মূল ধারার মিডিয়ায়। আনুশকা বলেন, ‘ভালো কাপড় কিনতে হতো। পয়সা ছিল না। লোকাল বাসে চড়তাম। কিন্তু আমি জানতাম, এই কষ্ট থাকবে না। আমি অভিনেত্রী হব। বিশ্ববিদ্যালয় শেষে পরিবার যখন বিয়ের কথা তুলল, আমি আমার লক্ষ্যের কথা জানালাম। বললাম, আগে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর বাকি সব।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫