এখন খুব সকালে স্কুলে যেতে হয়। ঠিকঠাক নাশতা করছ তো? শোনো, সব ধরনের খাবারই খেতে হবে। সবজি ও ফলমূল খেতে হবে প্রতিদিন। সকালে স্কুল ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে বিকেলের দিকে মায়ের সাহায্য নিয়ে মজার মজার ফুড আর্ট বানিয়ে নিতে পারো। চলো, আজ সবজি ও ফল দিয়ে খরগোশ বানিয়ে ফেলি। খরগোশ বানাতে লাগবে—একটি আপেল, অর্ধেক কলা, ছোট আকারের গাজর, একটি কালো আঙুর ও একটি স্ট্রবেরি।
ভাবছ কীভাবে বানাবে? দাঁড়াও বলছি। প্রথমে একটি সবুজ আপেল থেকে গোল করে এক ফালি আপেল কেটে নাও। এবার এটি প্লেটের মাঝ বরাবর বসিয়ে নাও। তারপর একটি কালো আঙুর মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নাও। আঙুরের টুকরো দুটি প্লেটে রাখা আপেলের ওপরের দিকে বসিয়ে দাও। হয়ে গেল খরগোশের চোখ। তার নিচে বসিয়ে দাও টুকরো করে কাটা স্ট্রবেরি। এবার স্ট্রবেরি যেখানে বসিয়েছ, তার দুপাশে চিকন সুতার মতো করে গাজর কেটে বসিয়ে দাও। হয়ে গেল খরগোশের গোঁফ। সবশেষে অর্ধেক কলা লম্বালম্বিভাবে কেটে খরগোশের কান বানিয়ে দাও। ব্যস, হয়ে গেল তোমার পছন্দের খরগোশের মুখ। খুব সহজভাবে এটি বানাতে পারবে। আর বন্ধুদেরও শেখাতে পারবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫