নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘বাইশে শ্রাবণ’ মুক্তি পায় ২০১১ সালে। ৯ বছরের মাথায় ২০২০ সালে সৃজিত নিয়ে আসেন বাইশে শ্রাবণের সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’। এ সিনেমাটি আগের মতো অত আলোচিত না হলেও ভালো ব্যবসা করেছিল। এবার সৃজিত ফিরে যাচ্ছেন শুরুর দিকে, অর্থাৎ বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল তৈরি করছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন তাঁর আরেকটি সিনেমা ‘ভিঞ্চি দা’কে।
জানা গেছে, এসভিএফের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে বাইশে শ্রাবণ ও ভিঞ্চি দা সিনেমার প্রিক্যুয়েল আনছেন সৃজিত। সিনেমার নাম কী হবে, তা এখনো জানা যায়নি। কীভাবে গল্প সাজাচ্ছেন পরিচালক, সেটিও এখনো রয়েছে রহস্যের আড়ালে। তবে একটি ‘কপ-ইউনিভার্স’ দর্শকের সামনে আনবেন তিনি, সেটা আঁচ করতে অসুবিধা হয় না।
এ সিনেমার মাধ্যমে তিন বছর বিরতির পর ফিরছে সৃজিত-অনির্বাণ ভট্টাচার্যের জুটি। ‘গুমনামী’ সিনেমায় সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন অনির্বাণ। একই সিনেমায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তবে লক্ষণীয় বিষয় অবশ্যই সৃজিত-যিশু সেনগুপ্ত জুটির ফেরা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘এক যে ছিল রাজা’। পরবর্তী সময়ে সৃজিতের সঙ্গে যিশুর দ্বন্দ্ব তৈরি হয়। সেটা ঘুচছে এ সিনেমার মাধ্যমে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে এ সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সংগীত পরিচালনা করবেন অনুপম রায়।
ফলে সবটা মিলেমিশে যে একটা দারুণ কিছু হবে, তা আঁচ করা যাচ্ছে। টালিউডে এবার পূজায় শিবপ্রসাদ-নন্দিতা জুটি ‘রক্তবীজ’ আনছেন, সঙ্গে থাকবে অরুণ রায়ের ‘বাঘাযতীন’। মুক্তি পাবে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি’ও। ফলে টালিউডে এবারের পূজা হবে জমজমাট। তবে বড় তারকাদের নিয়ে বড় চমকটা দিলেন টালিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিতই।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫