ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। তাই চলছে কেনাকাটার ধুম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। ক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে মুন্সিগঞ্জের গজারিয়ার ঈদবাজার। ক্রেতাদের এমন ভিড়ে খুশি ব্যবসায়ীরা।
গতকাল সোমবার গজারিয়া মোহাম্মদ আলী মার্কেট, বাউশিয়া সমিতি মার্কেট, শুকরিয়া সেন্টার উপজেলার শপিং মলসহ বিভিন্ন বাজারে দেখা গেছে ক্রেতাদের ভিড়। পাশের মেঘনা, দাউদকান্দি, মতলব, উপজেলার মানুষও কেনাকাটা করতে আসেন গজারিয়ায় শপিং মলগুলোতে। রোজা রেখে প্রচণ্ড রোদ উপেক্ষা করে সাধ ও সাধ্যের মধ্যে কেনাকাটার জন্যই মার্কেটে এসেছেন ক্রেতারা। কেউ আবার ভিড় ঠেলে দোকানের সামনেও দাঁড়াতে পারছেন না।
জানা গেছে, একসময় কাপড়ের পাইকারি বাজার হিসেবে সুখ্যাতি থাকলেও সময়ের ব্যবধানে খুচরা কেনাকাটার জন্যও মোহাম্মদ আলী মার্কেট সুনাম কুড়াচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, রমজানের আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আকর্ষণীয় ডিজাইনের কাপড়সহ বিভিন্ন তৈরি পোশাক কিনে নতুন সাজে দোকানগুলো সাজিয়েছে ব্যবসায়ীরা। ঈদ ঘিরে অনেকেই পরিবার নিয়ে সকাল থেকে থান কাপড়, তৈরি পোশাক ও জোতার দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।
ভাটেরচর থেকে কেনাকাটা করতে আসা চাকরিজীবী সজিব বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করতে এসেছি। গত দুই বছরের তুলনায় এ বছর মার্কেটে ভিড় বাড়তে পারে। তাই এবার একটু আগেভাগে এসেছি। তবে কাপড়ের দাম কিছুটা বেশি মনে হচ্ছে।’
ফ্যাশন ক্লাব ব্যবসায়ী নুরে আলম বলেন, ‘গত দুই বছর ছিল ব্যবসায়ীদের এক সংকটকাল। করোনার কারণে একেবারে ব্যবসা হয়নি বললেই চলে। কিন্তু এবার বেচাকেনায় স্বাভাবিকতা আসতে শুরু করেছে।’
মার্কেটের মালিক মোহাম্মদ মহাসিন উজ্জামান প্রধান বলেন, ‘গত দুই বছর করোনার কারণে ব্যবসায় মন্দা ছিল। এখন করোনার প্রাদুর্ভাব কমেছে। তবে এ বছর বাজারে নিত্যপণ্যের দাম একটু চড়া। তারপরও গত দুই বছর ব্যবসায়ীরা লোকসান দিয়েছে। আশা করছি, এবার ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫