সম্প্রতি ইমন চৌধুরীর সংগীতায়োজনে ‘সাদা সাদা কালা কালা’, ‘টাকা’সহ সিনেমার বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে। ব্যান্ড চিরকুট ছাড়ার পর নিজের গড়া ‘ইমন অ্যান্ড টিম’ নিয়ে কনসার্টেও নিয়মিত ইমন। কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে তাঁর সংগীতায়োজনে ‘কথা কইও না’ গানটিও এখন শ্রোতার মুখে মুখে। গানটিতে কণ্ঠ দিয়েছেন এরফান মৃধা শিবলু ও বাউলশিল্পী আলেয়া বেগম। এবার ‘কথা কইও না’ টিম যাচ্ছে আগরতলার দর্শক মাতাতে।
২৬ আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার রবীন্দ্রভবনে ইমনের সংগীতায়োজনে গান শোনাবেন আলেয়া বেগম ও এরফান মৃধা শিবলু। সঙ্গে থাকবেন ইমন চৌধুরী অ্যান্ড টিমের বাকি সদস্যরা। শোনাবেন ‘কথা কইও না’, ‘সাদা সাদা কালা কালা’, ‘আটটা বাজে দেরি করিস না’সহ বেশ কিছু গান।
ইমন চৌধুরী বলেন, ‘অ্যানিমেটর নামের একটি প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে সেখানে যাচ্ছি আমরা। ২৫ জনের দল নিয়ে যাচ্ছি। আশা করছি, দর্শকদের সুন্দর একটি সন্ধ্যা উপহার দিতে পারব। ২৫ আগস্ট রাতেই সেখানে যাব আমরা। এ ছাড়া ভারতে আরও বেশকিছু কনসার্টে অংশ নেব আমরা।’
ইমন জানান, আগরতলার কনসার্ট শেষে দেশে ফিরে আসবেন তাঁরা। পরবর্তী কনসার্টগুলোর তারিখ ও স্থান নির্ধারণ হলে আবারও ভারতে যাবেন ইমন ও তাঁর দল।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫