
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর দূষণ কমাতে সামাজিক সংগঠন স্বপ্নসিঁড়ি বর্জ্য অপসারণ ও জনসচেতনতামূলক কাজ করেছে। গতকাল শুক্রবার সংগঠনটির সদস্যরা এই কাজ করেন।
ফুলবাড়ী শেখ হাসিনা ধরলা সেতু খুলে দেওয়ার পর থেকে সেতু এলাকা কুড়িগ্রাম এবং লালমনিরহাটের ভ্রমণ পিপাসুদের কাছে দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকে দল বেঁধে এখানে এসে বনভোজন বা চড়ুইভাতিও করেন। এতে সেতুর আশপাশের তীরবর্তী ফসলের খেত পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্যে সয়লাব হয়ে পড়েছে। এতে ফসলি জমিতে চাষাবাদ ও উৎপাদন ব্যাহত হচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম ও উত্তর দিকে ধরলার তীরবর্তী এলাকায় পরিবেশ সৌন্দর্য ও নদী বাঁচাতে প্লাস্টিক দ্রব্যাদিসহ সকল প্রকার বর্জ্য অপসারণ করা হয়েছে। ‘সচেতন হোন, পরিবেশ বাঁচান, নদীতে প্লাস্টিক দ্রব্য নদীতে না ফেলি, নদী রক্ষায় এগিয়ে আসি।’ এই প্রতিপাদ্যে সংগঠনটির সদস্যরা ধরলা নদী থেকে প্লাস্টিক ও বর্জ্য অপসারণ এবং অস্থায়ী ময়লার ঝুড়ি স্থাপন করেন।
বর্জ্য অপসারণের সময় স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ফজলুল হক ত্রিপুল, সভাপতি মোশারফ মন্ডল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কার্যকারী সদস্য দীপক কুমার রায় ও আশিকুর রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আলমগীর কবির লিমনসহ স্বপ্নসিঁড়ি সংগঠনটির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ধরলা নদীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষার্থে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা পাঁচ বছর ধরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় ও সমাজের অসহায় এবং অসুস্থ রোগীকে রক্ত দানসহ দুস্থদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫