মীর সাব্বিরের প্রথম পরিচালিত সিনেমা ‘রাত জাগা ফুল’ মুক্তির এক মাস পূর্ণ হলো আজ। গত ৩১ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। এরই মধ্যে সিনেমার সাফল্যের ঝুড়িতে যোগ হয়েছে ঈর্ষণীয় পুরস্কার। ২২ জানুয়ারি ছবিটি পেয়েছে সাতটি ক্যাটাগরিতে বাবিসাস অ্যাওয়ার্ড। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন মীর সাব্বির, সেরা অভিনেতাও তিনি। সেরা গায়িকা হয়েছেন মমতাজ, সেরা গায়ক হৃদয় খান, সেরা অভিনেত্রী ঐশী, সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী ও সেরা সিনেমাটোগ্রাফার মনিরুল ইসলাম মাসুম। প্রথম প্রাপ্তি হিসেবে একসঙ্গে সাত ক্যাটাগরিতে পুরস্কার জিতে অভিভূত সাব্বির। পরের সপ্তাহেই ২৮ জানুয়ারি সেরা পরিচালক ও সেরা অভিনেতা হিসেবে মীর সাব্বির পেয়েছেন বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড।
‘রাত জাগা ফুল’ নিয়ে এখনো নানা পরিকল্পনা সাজাচ্ছেন মীর সাব্বির। আসছে ভালোবাসা দিবসে দর্শকদের ভালোবাসা দিতে চান সিনেমা দেখার সুযোগ দিয়ে। মীর সাব্বির নিশ্চিত করেছেন, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাজধানীর যমুনা ব্লকবাস্টারে যাঁরা ‘রাত জাগা ফুল’ দেখবেন, তাঁরা একটি টিকিটের সঙ্গে একটি টিকিট ফ্রি পাবেন। এটা ভক্তদের জন্য সাব্বিরের বিশেষ উপহার। তাই প্রিয়জনকে নিয়ে কিংবা পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করার এ এক দারুণ সুযোগ হতে পারে বলে মনে করছেন সাব্বির।
মীর সাব্বির বলেন, ‘আমি ভীষণভাবে কৃতজ্ঞ যাঁরা আমাকে, আমার সিনেমাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন এবং যাঁরা পুরস্কৃত করেছেন। এই পুরস্কার আর ভালোবাসা ভবিষ্যতে আরও ভালো করার দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। ‘রাত জাগা ফুল’ আমাকে প্রতি মুহূর্তে যে পরিমাণ ভালোবাসা আর সম্মান এনে দিচ্ছে, তাতে আমি অভিভূত।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫