
ইনসুলিন একটি জীবন রক্ষাকারী হরমোন। ডায়াবেটিসের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন এনেছে এই ইনসুলিন। এটি যেহেতু শরীরেরই একটি উপাদান, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি কার্যকরী। অন্যান্য ওষুধের চেয়ে কিডনি ও লিভারের ওপর এর ক্ষতিকর প্রভাব কম।
বিভিন্ন ধরনের ইনসুলিন আছে। অতিদ্রুত কার্যকরী ইনসুলিন, যা খাওয়ার পাঁচ মিনিট আগে নেওয়া যায়। দ্রুত কার্যকরী ইনসুলিন, যা খাওয়ার আধা ঘণ্টা আগে নিতে হয়। মধ্যম কার্যকরী ইনসুলিন, যা দিনে দুবার নিতে হয় এবং লম্বা সময় ধরে কার্যকরী ইনসুলিন, যা সারা দিনে এক বেলা নিলেই হয়। সাধারণত রাতের বেলা ঘুমানোর আগে ইনসুলিন দেওয়া হয়ে থাকে।
ইনসুলিন দেওয়ার ডিভাইস
ইনসুলিন কীভাবে দেওয়া হয়
ইনসুলিন সাধারণত চামড়ার নিচে দেওয়া হয়। দুই আঙুল দিয়ে চামড়া টেনে ধরে ৪৫ থেকে ৯০ ডিগ্রি কোণে সুচ প্রবেশ করাতে হবে। চামড়ার ভেতরে সুচ পুরোটাই প্রবেশ করাতে হবে। তারপর পুশ করতে হবে।
ইনসুলিন কোথায় কোথায় দেওয়া যায়
ইনসুলিন সংরক্ষণ
লেখক: ডা. মো. মাজহারুল হক তানিম,হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫