১৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। ফিরেছেন গত পরশু। বাংলাদেশের অনেক শিল্পীই এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী। তমালিকা কর্মকার, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, নোভা ফিরোজসহ দেখা হয়েছে অনেকের সঙ্গেই। আর দেখা হয়েছে তৌকীর-বিপাশা দম্পতির সঙ্গে। বিপাশা হায়াত ও রওনক একই দলে (নাগরিক নাট্যসম্প্রদায়) থিয়েটার করেছেন। তৌকীর আহমেদের সঙ্গেও সম্পর্কটা দারুণ। রওনকের এই সফরে তাই তৌকীর আহমেদ পাশে ছিলেন ছায়ার মতো। তৌকীর-বিপাশা দম্পতির বাড়িতে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করে রওনক লিখেছেন, ‘জানতাম দেখা হবে। আপনার (তৌকীর আহমেদ) সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল অনুপ্রেরণার! এখনো থিয়েটার, নাটক, চলচ্চিত্র নিয়ে আপনার ভাবনা, নতুন কাজের তাগিদ আমাকে আন্দোলিত, অনুপ্রাণিত করে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫