পঞ্চগড়ের বোদা উপজেলায় শুরু হয়েছে নবান্ন উৎসব। খেতের ধান কাটা-মাড়াইের কাজ শেষের দিকে। চলছে অতিথি আপ্যায়ন। এর পাশাপাশি হাটবাজারেও পড়েছে পিঠা বিক্রির ধুম।
নতুন ধান ঘরে আসায় কৃষক কৃষাণীদের ঘরে আনন্দের বন্যা বইছে। গ্রামের বাড়িগুলোতে ভোরে ধান ভাঙার শব্দে অনেকের ঘুম ভেঙে যাচ্ছে।
এ অঞ্চলে অধিকাংশ বাসা বাড়িতে চলছে পিঠা, পায়েসসহ নানান খাবারের আয়োজন। বছরের কোনো মাসে মেহমান ডাকা ডাকি না হলেও অগ্রহায়ণ মাস পড়লেই শুরু হয় অতিথি আপ্যায়ন। এ সময় জামাই-মেয়েদের ডেকে এনে খাওয়ানো হয়।
স্থানীয়রা জানান, এ অঞ্চলের দীর্ঘদিনের রেয়াজ আজও রয়েছে প্রচলিত রয়েছে। শহরের বাসা বাড়িতে নবান্নের আনন্দ তেমন বোঝা না গেলেও গ্রামের বাড়িগুলোতে চলে নবান্নের আনন্দ। তাইতো আত্মীয়-স্বজন, মেয়ে-জামাইকে ভালো খাবার খাইয়ে তাঁদের পরিয়ে দিচ্ছেন নতুন জামা-কাপড়।
বোদা পৌরসভার সাতখামার এলাকায় বাবার বাড়িতে এসেছেন আকলিমা ও তাঁর স্বামী। তাঁরা বলেন, নতুন ধান ঘরে উঠলেই মা-বাবা আমাদের ডেকে আনেন। যে কয়েকদিন এখানে থাকা হয় সেই কয়েকদিন নানান খাবারের আয়োজন করা হয়।
উপজেলার সাকোয়া এলাকার নুরুজ্জামান বলেন, ‘বাসায় মেয়ে জামাই, বেহাই, নাতি-নাতনিরা এসেছেন। তাঁরা থাকায় বাসায় অন্যরকম লাগছে। যেন বাসাটিতে নতুন জাগরণ শুরু হয়েছে। এ সময় সবার ঘরে নতুন ধান উঠে। তাই স্থানীয়ভাবে এই সময়টি মিলনমেলার সময় বলা হয়।’
বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু জানান, সাধারণত অগ্রহায়ণ মাসে কৃষকের ঘরে নতুন ধান ওঠে। এ সময় আত্মীয়স্বজনের মিলন মেলা হয়। তাই এটিকে নবান্নের উৎসব বা মিলন মেলার সময় বলা হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫