গত বছরটা একেবারেই ভালো যায়নি জ্যাকুলিন ফার্নান্দেজের। আইনি জটিলতায় পড়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। ঝামেলাময় একটা বছর কাটানোর পর অভিনেত্রীর জীবনে এল স্বস্তির খবর। একটি নয়, দুই সুখবর পেলেন জ্যাকুলিন।
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ প্রতারণা মামলায় জড়ায় জ্যাকুলিনের নাম। এরপর থেকেই ভারত ত্যাগে নিষেধাজ্ঞা ছিল তাঁর ওপর। মা-বাবার অসুস্থতার কারণ দেখিয়েও অনুমতি পাননি। ভারতের বাইরে বের হওয়ার জন্য বহুদিন আদালতের দ্বারে ঘুরেছেন জ্যাকুলিন। অবশেষে শুক্রবার তাঁকে ভারত ত্যাগের অনুমতি দিয়েছেন ভারতের পাতিয়ালা আদালত। তবে এই অনুমতি মাত্র চার দিনের জন্য। সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন আদালত। অভিনেত্রীকে এক কোটি রুপি জমা দিতে হবে। শর্ত মেনে ওই দিনই অভিনেত্রী একটি শোতে অংশ নিতে গেছেন দুবাই। সেখান থেকে ফেরার পর আদালতে রিপোর্ট করতে হবে জ্যাকুলিনকে। তবে এত শর্ত থাকা সত্ত্বেও তিনি যে বিদেশযাত্রার নিষেধাজ্ঞা পেরোতে পারলেন, এতেই খুশি অভিনেত্রী।
আরেকটি সুখবর এসেছে একাডেমি অ্যাওয়ার্ডসের পক্ষ থেকে। জ্যাকুলিন অভিনীত হলিউডের সিনেমা ‘টেল ইট লাইক আ উওম্যান’-এর গান ‘অ্যাপ্লজ’ সেরা মৌলিক গানের মনোনয়ন পেয়েছে ৯৫তম অস্কারে। এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে জ্যাকুলিন টুইটারে লিখেছেন, ‘এ সিনেমায় অভিনয় করা আমার জন্য বিরাট সম্মানের।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫