কোরবানির ঈদে বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও প্রেক্ষাগৃহে থাকছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। হিমেল আশরাফের নির্দেশনায় ‘প্রিয়তমা’ সিনেমার কাজ শুরু করেছেন তিনি। সম্প্রতি একই দিনে প্রকাশ পায় শাকিব খান ও আফরান নিশোর সিনেমার ফার্স্টলুক।
এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা নিজ নিজ পছন্দের তারকার সিনেমা নিয়ে মন্তব্য প্রকাশ করছেন। এমনকি পছন্দের শিল্পীকে এগিয়ে রাখতে অন্যজনকে হেয় করতেও দেখা গেছে।
শোবিজের দুই তারকার ভক্তদের এভাবে ভাগ হয়ে যাওয়াটা ভালো লাগেনি ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে কাজ করা তমা মির্জার। তিনি বলেন, ‘সুড়ঙ্গ ও প্রিয়তমার ফার্স্টলুক প্রকাশের পর দর্শক যেভাবে ভাগ হয়ে গেছে, তাতে আমার কষ্ট লাগছে। ভাগ হওয়ার তো কিছু নেই, কারণ শাকিব খানের সঙ্গে কারও তুলনা চলে না। তিনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। ২০ বছরের বেশি সময় ধরে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি।
অভিনেতা শাকিব খানের তুলনা তিনি নিজেই। কিন্তু নিশো ভাইকেও ছোট করে দেখার উপায় নেই। তাঁর সেক্টর আলাদা হলেও তিনিও বছরের পর বছর ভালো ভালো কাজ উপহার দিয়ে যাচ্ছেন। নাটকের যে ভালো অবস্থান তৈরি হয়েছে, এর পেছনে নিশো ভাইয়ের বড় অবদান আছে। ওটিটিতে তিনি যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এখন এসেছেন বড় পর্দায়। তাঁকে শোবিজের সবচেয়ে বড় মাধ্যমে স্বাগত জানানো উচিত। হলে গিয়ে তাঁর সিনেমা দেখা উচিত।’
শুধু শাকিব কিংবা নিশোর সিনেমাই নয়, সব বাংলা সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী। তমা মির্জা বলেন, ‘সকল সিনেমাপ্রেমীকে আহ্বান করব, যাঁরা সকালে প্রিয়তমা দেখবেন, তাঁরা রাতে সুড়ঙ্গ দেখবেন। অন্য সিনেমাগুলোও হলে এসে দেখার অনুরোধ রইল। সবাই নিয়মিত হলে আসলেই আমাদের ইন্ডাস্ট্রি শক্তিশালী হবে। দয়া করে কে বড় তারকা, কে তারকা নন—এ তুলনা করবেন না। আমরা কেউ কাউকে পেছনে ফেলতে আসিনি, সবাই মিলে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে এসেছি। আমার বিশ্বাস, শাকিব ও নিশো ভাইও একই কথা বলবেন। এখানে প্রতিযোগিতা নয়, আমরা দর্শকদের ভালোবেসে তাঁদের ভালোবাসা পেতেই কাজ করি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫