বছর পাঁচেক পর পশ্চিমবঙ্গের শ্রোতাদের গান শুনিয়ে এলেন নগর বাউল জেমস। ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত তাঁর এ কনসার্ট নিয়ে ওপারে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সাধারণত সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন না জেমস, তবে এ শো উপলক্ষে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেসব আলাপচারিতায় উঠে এসেছে জেমসের শুরুর দিনগুলো, তাঁর সংগীতভাবনা, বলিউড অধ্যায় থেকে আইয়ুব বাচ্চু প্রসঙ্গ। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য দিয়েছেন পরামর্শ।
ইদানীং আপনাকে গামছা প্রিন্টের টুপিতে দেখা যাচ্ছে। এটা কি নতুন সংযোজন?
চুল উঠে যাচ্ছে তাই। কী আর করা।
প্রথম ব্যান্ড ফিলিংস আজও আপনার মনের গভীরে রয়েছে কি না?
ওটা শুরু ছিল। ওটা একটা শেখার সময় ছিল। তখন আমরা কাভার মিউজিক করতাম। ক্লাবে বাজাতাম।
রক গান কি শুধুই নতুন প্রজন্ম শুনছে?
নতুন প্রজন্ম বলা যাবে না, বলতে হবে ইয়াং জেনারেশন। আমার মনে হয়, রকটা তারা (বেশি শোনে)। তবে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমার বয়সী মানুষকেও দেখি মাঝে মাঝে (কনসার্টে)। যখন আমরা শুরু করেছিলাম, তখন তারা ইয়াং ছিল। মাঝে মাঝে তারা অতীতকে মনে করার জন্য আসে।
বলিউডে আর গাইলেন না কেন? মাতৃভূমি ছেড়ে থাকতে হবে বলে?
এটা একটা কারণ। তবে আরেকটা কারণও আছে। যে সময়, যে বয়সে আমাকে ডাকা হয়েছিল (বলিউডে), তখন (হিন্দি ভাষা নিয়ে) আরও চর্চা করা বা ওই এনার্জিটা ছিল না। আমি ফ্রি ফর্ম মিউজিক করি। বলিউডে মিউজিক করতে হলে তোমাকে সেইভাবে প্রিপার করতে হবে নিজেকে।
কলকাতার কোন শিল্পীদের পছন্দ করেন?
ফসিলসের রূপম ইসলাম অনেক প্রিয়। চন্দ্রবিন্দু শোনা হয়েছে। আরও আগে কবীর সুমন ও অঞ্জন দত্তের গান শুনেছি। এ রকম অনেকে আছে।
তারপর বাংলাদেশে আজম খান, আইয়ুব বাচ্চু। মাকসুদ আছে। মাইলস আছে। ইন্সপিরেশন এসেছে এদের কাছ থেকে।
প্রেম নাকি বিরহ?
প্রেম না থাকলে তো গান হবে না। প্রেম থাকতেই হবে। প্রেম ছাড়া সংগীত বা কোনো সৃষ্টি হতেই পারে না।
প্রয়াত রকতারকা আইয়ুব বাচ্চুর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। তাঁকে নিয়ে কী বলবেন?
উনার ব্যাপারটা আমি আলোচনা করতে চাই না। কারণ উনি এখনো জীবিত আমার কাছে। আমার মনে হয়, হয়তো সন্ধ্যায় আবার উনি ফোন দিয়ে বসবেন। আমি চাই-ই না ওই ব্যাপারটা মাথায় রাখতে যে উনি নাই। এটা আমাকে ডিস্টার্ব করে।
নতুন প্রজন্মের শিল্পীদের জন্য কী পরামর্শ দেবেন?
জাস্ট গান করে যেতে হবে। লাইভ করো, মঞ্চ, মঞ্চ এবং মঞ্চ...

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫