‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’ মোশাররফ করিমের কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নয়। এটা মোশাররফ অভিনীত নতুন ধারাবাহিক নাটকের নাম। গল্পে এ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে দেখা যাবে মীর সিরাজুল ইসলাম মকলেস নামের একজন ব্যক্তিকে। এই মকলেস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
নাটকটি লিখেছেন সাগর জাহান, পরিচালনায় রতন হাসান এবং এ আর আকাশ। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, আরফান আহমেদ, শাহনাজ খুশি, নাদিয়া নদী, দীপা খন্দকার, প্রাণ রায়, রোবেনা রেজা জুঁই প্রমুখ।
নাটকে মোশাররফ অভিনীত মীর সিরাজুল ইসলাম মকলেস একটা সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। সাইকেলটির সামনে সাইনবোর্ডে তার নাম ও মোবাইল ফোন নম্বর লেখা। পেছনে বড় টিনের বাক্স। তাতে লেখা, ‘আপনার যা কিছু প্রয়োজন, প্রেম-ভালোবাসা থেকে শুরু করে চিংড়ি-মুলা হয়ে রকেট পর্যন্ত। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব।’
আক্কেলগঞ্জ হোম সার্ভিস নাটকের গল্প নিয়ে নির্মাতা জানিয়েছেন, মকলেসের একসময় পুকুরে মাছ ছিল, গোয়ালভরা গরু ছিল, শাকসবজি আর মুরগির খামার ছিল। তবে ভাইরাসের আক্রমণে সব মুরগি মারা যাওয়ার কারণে এখন খামার নেই, আছে শুধু ঋণের চাপ। প্রতি সপ্তাহে সেই ঋণের কিস্তি দিতে হয়।
ইনকাম বলতে ছয় মাস আগে শুরু করা হোম ডেলিভারির ব্যবসা। সে আলু-পেঁয়াজ-পটোল থেকে শুরু করে সকালের নাশতা, দুপুরের খাবার, ওষুধ—সবই ডেলিভারি দেয় সাইকেলে করে। পুরো গ্রামের মানুষকে এই সার্ভিস দিতে গিয়েই জন্ম নেয় নানা ধরনের গল্প। ৫ জুলাই থেকে আরটিভিতে দেখা যাবে আক্কেলগঞ্জ হোম সার্ভিস ধারাবাহিক নাটকটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫