কিশোরগঞ্জের তাড়াইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।
ইউএনও লুবনা শারমীন বলেন, অন্যান্য বছরের বিজয় দিবসের উদ্যাপন থেকে এবারের উদ্যাপন একটু আলাদা। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা বছরব্যাপী অনুষ্ঠান বিজয় দিবসে শেষ হতে চলেছে। এ উপলক্ষে সারা দেশে একযোগে কেন্দ্রীয়ভাবে বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠিত হবে বিজয়ের শপথ গ্রহণ। তা ছাড়া আগের মত অন্যান্য অনুষ্ঠান হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫