ইউক্রেন ইস্যুতে কয়েক দিন ধরে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। এবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র ও মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো যদি নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারে, তাহলে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে।
রুশ সংবাদ সংস্থা আরআইএর এক খবরে জানানো হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই রিয়াবকফ গতকাল সোমবার সতর্ক করে বলেছেন, ন্যাটো জোট যে পূর্বাঞ্চলে সম্প্রসারণ নীতি নিয়ে অগ্রসর হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়াকে নিরাপত্তার নিশ্চয়তা না দিলে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে।
রুশ উপমন্ত্রী মূলত ন্যাটোর সম্প্রসারণ বলতে ইউক্রেনের এই জোটভুক্ত হওয়ার প্রক্রিয়াকে ইঙ্গিত করেছেন। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সঙ্গে সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতি বৃদ্ধি উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম পাঠানোর খবরে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই বড় অর্থনীতির সাত দেশের জোট জি-৭ হুঁশিয়ারি দেয়। এর পরপরই গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে, তাহলে দেশটিকে চরম মূল্য দিতে হবে। এরপরই এল রাশিয়ার হুঁশিয়ারি।
আরআইএর খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন আইনি পরিকাঠামোর মধ্যে নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছেন। তাঁর দাবি, ওই আইনি বাধ্যবাধকতা এমন হবে, যার কারণে ন্যাটো জোট পূর্ব দিকে (ইউক্রেনকে জোটবদ্ধ) সম্প্রসারণের পথে হাঁটবে না অথবা রাশিয়ার নিকটবর্তী কোথাও সমরাস্ত্র স্থাপন করবে না।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫