
রাজশাহী থেকে বিভিন্ন জাতের আম সরাসরি যাবে যুক্তরাষ্ট্রে। সেই লক্ষ্যে আমের বাজার ব্যবস্থাপনা, পরিবহনসহ নানা দিক সরেজমিন পর্যবেক্ষণ করতে এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। জেলার বৃহত্তম আমের মোকাম পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে গতকাল মঙ্গলবার সকালে আসেন তিনি।
পুঠিয়া থানার পরিদর্শক আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত আমের বাজারে অবস্থান করেন। এ সময় তিনি পুরো বাজার ঘুরে দেখেন। আমের মৌসুমের শেষ মুহূর্তে বাজারের কেনাবেচা দেখেন। সেই সঙ্গে স্থানীয় ক্রেতা-বিক্রেতার সঙ্গে আম সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন।
বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের রহমান বলেন, বাংলাদেশের মধ্যে রাজশাহীর আম সবচেয়ে ভালো মানের, যার সুনাম গোটা বিশ্বে ছড়িয়ে আছে। আর জেলার সর্ববৃহৎ আমের মোকাম জমে বানেশ্বর বাজারে।
জুবায়ের রহমান আরও বলেন, প্রতিবছর আমের মৌসুমে বিভিন্ন মাধ্যমে এখান থেকে প্রচুর আম যাচ্ছে দেশের বিভিন্ন জেলা ও দেশের বাইরে। তবে এই মোকাম থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে আম পাঠানো হলে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি চাষিরাও লাভবান হবেন। আমের বাজার ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন বলে জানান তিনি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫